এক্সপ্লোর

ভারতকে সামলাতে ভারতীয় অস্ত্র, টেস্ট সিরিজের জন্য অমলকে ব্যাটিং কোচ নিয়োগ করল দক্ষিণ আফ্রিকা

২০১৫ সালে ভারত সফরে এসে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতলেও চার টেস্টের সিরিজে ০-৩ দুরমুশ হতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে

মুম্বই: ভারত সফরের জন্য অমল মুজুমদারকে ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ করল দক্ষিণ আফ্রিকা। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রোটিয়াদের ব্যাটিং পরামর্শদাতা হিসাবে কাজ করবেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে সফল অমল। ৪৮.১৩ গড় রেখে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১,১৬৭ রান করলেও কখনও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি ৪৪ বছর বয়সী অমলের। কেরিয়ারের সিংহভাগ কেটেছে মুম্বইয়ের হয়ে খেলে। পরে অসম ও অন্ধ্র প্রদেশেরও প্রতিনিধিত্ব করেন তিনি। অমল বলেছেন, ‘গত সপ্তাহে আমাকে প্রস্তাব দেওয়া হয় আর আমি রাজি হয়ে যাই। আমার কাছে এটা দারুণ সুযোগ। দক্ষিণ আফ্রিকার মতো একটি আন্তর্জাতিক দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত।’ লিস্ট এ ক্রিকেটেও বেশ সফল অমল। ঝুলিতে রয়েছে ৩,২৮৬ লিস্ট এ রান। এর আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন। নেদারল্যান্ডস জাতীয় দলের ব্যাটিং পরামর্শদাতাও ছিলেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ হিসাবে অমলের কাজটা সহজ হবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে ২০১৫ সালে ভারত সফরে এসে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতলেও চার টেস্টের সিরিজে ০-৩ দুরমুশ হতে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। অমল বলেছেন, ‘নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। বড় পরীক্ষা। তবে আমি মুখিয়ে রয়েছি। ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে খেলা ভীষণ কঠিন।’ ভারতের স্পিন-অস্ত্রের সামনে চার বছর আগে মুখ থুবড়ে পড়েছিল প্রোটিয়া ব্যাটিং। অমল অবশ্য অতীত ব্যর্থতা নিয়ে ভাবতে নারাজ। বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা দলটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে। কয়েকজন সিনিয়র ক্রিকেটার অবসর নিয়েছে। তরুণরা এসেছে। তাতে কঠিন পরীক্ষা দিতে হবে। চার বছর আগে কী হয়েছিল মনে রাখলে চলবে না। এবার নতুন করে শুরু করতে হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget