এক্সপ্লোর

Andre Russell News: মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি! আইপিএলের আগে বিধ্বংসী ফর্মে রাসেল

ডুমিনির রেকর্ড ভাঙলেন। বল হাতে এক উইকেটও নিয়েছেন রাসেল।

বাস্টের: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে 'মাসল রাসেল'-এর উদয়। মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি করে সিপিএলের সমস্ত রেকর্ড তছনছ করে দিলেন ক্যারিবিয়ান তারকা। আইপিএল শুরুর আগে রাসেলের ফর্ম ভরসা দেবে কলকাতা নাইট রাইডার্স শিবিরকে।

শনিবার ৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে মাত্র ১৪ বলে হাফসেঞ্চুরি করেন রাসেল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ঝড় তুললেন তিনি। সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে জামাইকা তালাওয়াজের হয়ে রীতিমতো তাণ্ডব চালালেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে কম বলে হাফসেঞ্চুরির রেকর্ড গড়লেন রাসেল। এতদিন সিপিএলে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার জাঁ পল ডুমিনির। তিনি ২০১৯ সালে ট্রিনিবাগো নাইট রাইডার্সের বিরুদ্ধে বার্বাডোজের হয়ে ১৫ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। রাসেল ১৪ বলে অপরাজিত ৫০ রান করে সেই রেকর্ড ভেঙে দিলেন।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে রাসেল ক্রিজে নেমেই ঝড় তোলেন। ওয়াহাব রিয়াজের এক ওভারে ৪টি ছক্কা ও ১টি চার মারেন। ইনিংসের ১৯তম ওভারে মোট ৩২ রান তোলে জামাইকা। সৌজন্যে রাসেলের তাণ্ডব। রাসেলই একমাত্র ক্রিকেটার, যিনি দু'টি আলাদা টি-টোয়েন্টি লিগে ১৪ বলে হাফসেঞ্চুরি করলেন। এর আগে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগেও তিনি ১৪ বলে হাফসেঞ্চুরি করেছিলেন।

রাসেলের দাপটে জামাইকা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৫৫ রান তোলে। সিপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলগত ইনিংস। রাসেলের হাফসেঞ্চুরি ছাড়া ওয়াল্টন ৪৭, কেনার লুইস ৪৮, হায়দার আলি ৪৫ ও রোভম্যান পাওয়েল ৩৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে সেন্ট লুসিয়া ১৭.৩ ওভারে ১৩৫ রানে অল আউট হয়ে যায়। সিঙ্গাপুরের টিম ডেভিড, যাঁকে এবার আইপিএলের জন্য দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মাত্র ২৮ বলে ৫৬ রান করে আউট হন। তিনি ৮টি চার ও ৩টি ছক্কা মারেন। ৪টি উইকেট নেন প্রিটোরিয়াস। নাইট শিবিরের স্বস্তি বাড়িয়ে এদিন বলও করেন রাসেল। নেন ১টি উইকেট।

১২০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারে সেন্ট লুসিয়া। রানের নিরিখে এটিই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড। রাসেলকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান

ভিডিও

Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget