এক্সপ্লোর

IND vs SA 1st T20I: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ সেরা হয়ে নিজের বোলিং পরিকল্পনা খোলসা করলেন অর্শদীপ

Arshdeep Singh: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অর্শদীপ সিংহ নির্ধারিত চার ওভারে ৩২ রানের বিনিময়ে তিন উইকেট নেন। তাঁকেই ম্যাচ সেরাও ঘোষণা করা হয়।

তিরুঅন্ততপুরম: মাত্র কয়েকদিনের ব্যবধানে দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন পাঞ্জাবের পেসার অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল হাতে রীতিমতো আগুন ঝরালেন। যে আগুনে ছারখার হল প্রোটিয়াদের ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে (IND vs SA 1st T20I) ইনিংসের দ্বিতীয় ওভারে তিন উইকেট তুলে নেন অর্শদীপ। তাঁর দাপটে দক্ষিণ আফ্রিকা শুরুতেই এমন চাপে পড়ে যে, গোটা ইনিংসে সেই চাপ কাটিয়ে আর বেরতেই পারেনি। তিরুঅনন্তপুরমে প্রথমে ব্যাট করে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১০৬/৮ স্কোরে আটকে যায় দক্ষিণ আফ্রিকা।

শুরুতেই উইকেট

মাত্র কয়েকদিন আগেই এশিয়া কাপের পাকিস্তানের বিরুদ্ধে সহজ ক্যাচ ফেলে প্রবল সমালোচনার শিকার হয়েছিলেন অর্শদীপ। সেই সমালোচনার ঝড় কাটিয়ে প্রোটিয়াদের বিরুদ্ধে এই পারফরম্যান্সে পুনরায় নিজের দক্ষতা প্রদর্শন করলেন ভারতীয় তরুণ ফাস্ট বোলার। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্সের বিষয়ে কথা বলতে গিয়ে অর্শদীপ বলেন, 'শুরুতেই তিন উইকেট নিতে পারায় বেশ ভালই লাগছে। উইকেট পেলে তো সবারই আনন্দ হয়। ম্যাচের আমার পরিকল্পনা কিন্তু খুবই সহজ ছিল। ম্যাটের শুরুতে বল সুইং করছিল। আমার শুধু সঠিক জায়গাগুলিতে বল রাখার প্রয়োজন ছিল।'

ভাবনায় বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ প্রতিযোগিতামূলক সিরিজ। তাই এখন থেকেই বিশ্বকাপ নিয়েও চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন অর্শদীপও। তাঁর মতে বিশ্বকাপে পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াটাই ভারতীয় দলের প্রধান লক্ষ্য। 'পরিবেশ অনুযায়ী মানিয়ে নেওয়াটাই দলের প্রথম এবং প্রধান লক্ষ্য। ওখানের পিচ কেমন খেলবে, মাঠ কেমন, সেইসবের সঙ্গে মানিয়ে নেওয়ার দরকার। আমি নিশ্চিত যে আমরা পরিবেশের সঙ্গে ভালভাবেই মানিয়ে নিতে পারব। বিশ্বকাপে ভাল পারফর্ম করতে আমি মুখিয়ে আছি।' বলেন অর্শদীপ।

মাত্র ১০৭ রান তাড়া করতে নেমে কিন্তু শুরুতে ভারতও চাপে পড়ে গিয়েছিল। শুরুতেই অল্প রানে পরপর ফিরে যান রোহিত শর্মা (০) ও বিরাট কোহলি (৩)। ১৭/২ হয়ে যাওয়ার পর ইনিংসের হাল ধরেন কে এল রাহুল ও সূর্যকুমার যাদব। অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটে ৯৩ রান যোগ করেন দু'জনে। রাহুল ৫১ ও সূর্য ৫০ রানে অপরাজিত ছিলেন। এই দুই ব্যাটারের ইনিংসের সুবাদেই ২০ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নেয় ভারত।

 Arshdeep

আরও পড়ুন: 

সেরা শিরোনাম

Spain vs Argentina: কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
কামড়ে দিয়েও এমন শাস্তি পাননি সুয়ারেস! পারেদেস-মোলিনাদের নির্বাসন কমানোর আবেদন করবে আর্জেন্তিনা
Pakistan Cricket: একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
একবার, দু'বার নয়, সাত সাতবার..লজ্জার রেকর্ড পাকিস্তানের, মুখ পুড়ল বাবরদের
Dravid On Sooryavanshi: টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
টেস্ট ক্রিকেটকে আরও উত্তেজক করে তুলবে... বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় মন্তব্য দ্রাবিড়ের
Cristiano Ronaldo: বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে
বিশ্বের প্রথম ফুটবলার অনন্য নজির গড়লেন রোনাল্ডো, টপকে গেলেন ইব্রাহিমোভিচকে

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget