এক্সপ্লোর

পারফরম্যান্সের পরিসংখ্যান তুলে ধরে ট্রোলিংয়ের জবাব অশোক দিন্দার, ‘দায়িত্বজ্ঞানহীন’ ট্যুইটের জন্য তোপ আরসিবি-কে

পারফরম্যান্সের পরিসংখ্যান তুলে ধরে ট্রোলিংয়ের জবাব অশোক দিন্দার, ‘দায়িত্বজ্ঞানহীন’ ট্যুইটের জন্য তোপ আরসিবি-কে

কলকাতা:চলতি আইপিএলে কোনও বোলার খারাপ বোলিং করে খুব বেশি রান দিয়ে ফেললে বাংলার পেসার অশোক দিন্দার নাম করে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের এই মস্করার জবাব ফের দিলেন দিন্দা। তিনি বলেছেন, ‘তাঁর পরিবার ও তাঁর মেয়ে ও স্ত্রী সম্পর্কে অশালীন ভাষা’ ব্যবহার করার প্রতিবাদেই ‘হেটারদের’ প্রতি ক্ষোভ জানিয়েছেন । ট্রোলারদের মুখ বন্ধ করতে ঘরোয়া ক্রিকেটে তাঁর পরিসংখ্যান রবিবার ইনস্টাগ্রামে তুলে ধরে দিন্দা ‘দায়িত্বজ্ঞানহীনতার’ জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-কে তোপ দেগেছেন । ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে খেলছেন দিন্দা। বিশেষ করে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে তিনি বহুবার চমকপ্রদ পারফর্ম করেছেন। আইপিএলেও ৮০ টি ম্যাচ খেলেছেন। সেখানেও তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভদ্রস্থ। তবে শেষবার এই টি ২০ টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্স ভালো ছিল না। তাঁর এই পারফরম্যান্সই অনেক ফ্যানদের মনে গেঁথে রয়েছে।তা এতটাই গভীর যে চলতি আইপিএলে কোনও বোলার বেশি রান দিলে তাঁর সঙ্গে বাংলার পেসারের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর এই সূত্রে ‘দিন্দা অকাদেমি’ শব্দবন্ধ বারেবারেই উঠে আসছে।
View this post on Instagram
 

Haters, helping you get you statistics right. Stop and stare well your opinion is not my reality. So shut your hating selves and keep me out of your mouth.

A post shared by Ashoke Dinda (@ashokedinda) on

শুধু তাই নয়, আরসিবি-র পক্ষ থেকেও এই শব্দবন্ধ ব্যবহার করা হয়। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে ২৬ রান ডিফেন্ড করতে ব্যর্থ হওয়ায় অনুরাগীরা আরসিবি-র পেসার উমেশ যাদবকে ট্রোল করেছিলেন। এই ট্রোলের জবাব দিতে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে উমেশ তিন উইকেট নেওয়ার পর আরসিবি-র ট্যুইটে ওই শব্দবন্ধ ব্যবহার করা হয়। অনুরাগীদের সমালোচনার মুখে পড়ে আরসিবি ওই ট্যুইট প্রত্যাহার করে। কিন্তু এতে আদৌ সন্তুষ্ট হননি দিন্দা।তিনি ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে ‘হেটারদের’ মুখের মতো জবাব দিয়েছেন। দিন্দা ১১৫ টি প্রথম শ্রেণীর ১১৫ ম্যাচে ২৮.৩৫ গড়ে ৪১৭ উইকেট নিয়েছেন।ইকোনমি রেট ৩.১০। ভারতীয় দলের হয়ে ১৩ টি একদিনের ম্যাচ খেলে ৪৯.৫ স্ট্রাইক রেটে ১২ উইকেট নিয়েছেন তিনি। ইকোনমি রেট ৬.১৮। ভারতের হয়ে নয়টি টি ২০ ম্যাচে ১০.৫ স্ট্রাইক রেটে ১৭ টি উইকেট নিয়েছেন তিনি। আইপিএলে ৭৮ ম্যাচে ৮.২ ইকোনমি রেটে ৬৯ উইকেট নিয়েছেন তিনি। স্ট্রাইক রেট ২১.৯৭।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: সাত মাস আগেই স্ট্রোক হয়ে মারা গিয়েছিলেন বাবা, জুডোয় সোনা জিতে ইতিহাস গড়লেন অস্মিতা
সাত মাস আগেই স্ট্রোক হয়ে মারা গিয়েছিলেন বাবা, জুডোয় সোনা জিতে ইতিহাস গড়লেন অস্মিতা
R Ashwin: ৪ বছর কোনও ওয়ান ডে ম্যাচ খেলেননি, বিশ্বকাপের ভারতীয় দলে রাখার পরামর্শ অশ্বিনের! জোর চর্চা
৪ বছর কোনও ওয়ান ডে ম্যাচ খেলেননি, বিশ্বকাপের ভারতীয় দলে রাখার পরামর্শ অশ্বিনের! জোর চর্চা
Commonwealth Games 2026: করছেন পিএইচডি, রয়েছে ৩ বছরের ছোট্ট ছেলে, কমনওয়েলথে ব্রোঞ্জ জিতে নজির সীমা কালিরামনার
করছেন পিএইচডি, রয়েছে ৩ বছরের ছোট্ট ছেলে, কমনওয়েলথে ব্রোঞ্জ জিতে নজির সীমা কালিরামনার
Jasprit Bumrah: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সুখবর পেল ভারত, ফিটনেস পরীক্ষায় পাশ ভয়ঙ্কর পেসার
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সুখবর পেল ভারত, ফিটনেস পরীক্ষায় পাশ ভয়ঙ্কর পেসার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget