এক্সপ্লোর

অশ্বিনের ৪ উইকেট, তৃতীয় দিন ২৭৫ অলআউট দক্ষিণ আফ্রিকা, ৩২৬ রানে এগিয়ে ভারত

দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৩ উইকেটে ৩৬।

পুণে: নবম উইকেট জুটিতে কেশব মহারাজ (৭২) ও ভেরনন ফিল্যান্ডারের (৪৪ অপরাজিত) অসাধারণ লড়াইয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকা ভদ্রস্থ জায়গায় থাকলেও, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে ৩২৬ রানে এগিয়ে ভারতীয় দল। এদিন দক্ষিণ আফ্রিকা ২৭৫ রানে অলআউট হয়ে যায়। মহারাজ ও ফিল্যান্ডার ছাড়াও লড়াই করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি (৬৪)। ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন ৬৯ রান দিয়ে ৪ উইকেট নেন। উমেশ যাদব তিনটি এবং মহম্মদ শামি জোড়া উইকেট নেন। এদিন দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যাওয়ার পর আর খেলা হয়নি। আগামীকাল দক্ষিণ আফ্রিকাকে ফলো-অন না করালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৩ উইকেটে ৩৬। আজ শুরুতেই অ্যানরিখ নর্তেকে (৩) ফিরিয়ে দেন শামি। টিউনিস ডে ব্রুইনকে (৩০) ফেরান উমেশ। ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেই সময় মনে হচ্ছিল ভারতীয় দল বড় লিড নেবে। কিন্তু প্রথমে দু প্লেসি ও কুইন্টন ডি কক (৩১) এবং পরে ফিল্যান্ডার ও মহারাজ দক্ষিণ আফ্রিকাকে কিছুটা লড়াইয়ে ফেরান। নবম উইকেট জুটিতে যোগ হয় ১০৯ রান। এই জুটি ভাঙতে বেশ বেগে পেতে হয় ভারতের বোলারদের। শেষপর্যন্ত মহারাজকে ফিরিয়ে এই জুটি বাঙেন অশ্বিন। তিনি শেষ উইকেটটিও নেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
FIFA World Cup 2026: মেক্সিকো ম্যাচ শুরু হয় দেরিতে, ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজ্রপাতের আশঙ্কা
মেক্সিকো ম্যাচ শুরু হয় দেরিতে, ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজ্রপাতের আশঙ্কা
Cristiano Ronaldo: 'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি
'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি
Lionel Messi: 'ছিটকে যাওয়ার ভয় কাজ করেছিল', বিশ্বকাপের কোয়ার্টারে জায়গা করেই স্বীকারোক্তি মেসির
'ছিটকে যাওয়ার ভয় কাজ করেছিল', বিশ্বকাপের কোয়ার্টারে জায়গা করেই স্বীকারোক্তি মেসির

ভিডিও

Baruipur News: পুলিশ প্রশাসনের ওপর পুরো ভরসা আছে: নিহত নাবালিকার বাবা
Baruipur News: বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চারজন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ
Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget