এক্সপ্লোর

এশিয়া কাপ: অনবদ্য রোহিত-শিখর, চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৮ উইকেটে হারাল ভারত

দুবাই:  প্রথমে বল হাতে ভূবনেশ্বর কুমার ও কেদার যাদবের দুরন্ত পারফরম্যান্স, পরে ব্যাট হাতে রোহিত শর্মা ও শিখর ধবনের নিখুঁত প্রদর্শন-- এই দুয়ের মিশেলে বুধবার দুবাইতে এশিয়া কাপের গ্রুপ ম্যাচে চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে দিল ভারত।

এদিন পাকিস্তানের রাখা ১৬৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দুরন্ত শুরু করে মেন ইন ব্লু। দুই পোড়খাওয়া ওপেনার ধবন ও রোহিত প্রথম দিকে একটু সামলে খেলেন। বিশেষ করে মহম্মদ আমিরকে একটু সামলে চলছিলেন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের গর্বের ব্যাটিং লাইন আপকে কার্যত নাকানি-চোবানি খাইয়েছিলেন এই মহম্মদ আমির। সেই বিষয়টি এদিন মাথায় রেখেছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা।

প্রথম উইকেটেই রোহিত ও শিখরের যুগলবন্দিতে ওঠে ৮৬ রান। অর্ধশতরান করেন অধিনায়ক রোহিত। বিরাট কোহলিকে এই প্রতিযোগিতা থেকে বিশ্রাম দেওয়ায় দলের অধিনায়কত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন রোহিত। কিন্তু, তাতে যে তাঁর ওপর কোনও বাড়তি চাপ আসেনি, তা এদিনের পারফরম্যান্সই প্রমাণ।

মাত্র ৩৯ বলে তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চারও ও ৩টি ছক্কায়।  যোগ্য সঙ্গ দেন ধবনও (৫৪ বলে ৪৬, ৬টি চার ও ১টি ছক্কা)। রোহিত-শিখর যে ভিত গড়ে দেন,  তার ওপর ভিত্তি করে দলের জয় সম্পন্ন করেন অম্বাতি রায়ুডু ও দীনেশ কার্তিক। মাত্র ২৯ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

এর আগে, ভূবনেশ্বর কুমারের নিয়ন্ত্রিত সিম বোলিং এবং কেদার যাদবের অফ-ব্রেকের ভেলকিতে এশিয়া কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে ভারতের বিরুদ্ধে ৪৩.১ ওভারে ১৬২ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। এদিন সাত ওভারে ১৫ রানের বিনিময়ে ৩ উইকেট তোলেন ভূবি। ম্যাচের সেরা নির্বাচিত হন তিনিই।

এশিয়া কাপ: অনবদ্য রোহিত-শিখর, চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৮ উইকেটে হারাল ভারত

অন্যদিকে, ৯ ওভারে ২৩ রান দিয়ে বিপক্ষের তিন উইকেট তুলে নিন কেদার। দুজন মিলে পাক মিডল অর্ডারের মেরুদণ্ড ভেঙে দেন। এছাড়া ৭.১ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন জসপ্রীত এবং চায়নাম্যান কুলদীপ ৮ ওভারে ১ উইকেট নিয়ে দেন ৩৭ রান। পিঠের পেশিতে টান ধরায় মাঠ ছাড়তে বাধ্য হন হার্দিক। সেই দিক দিয়ে অতিরিক্ত দায়িত্ব এসে পড়ে বাকি বোলারদের ওপর।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক সরফরাজ। শুরুটা ভাল হয়নি পাকিস্তানের। দলের তিন রানেই চলে যায় ২টি উইকেট। এরপর তৃতীয় উইকেটে ৮২ রান যোগ করেন বাবর আজম (৪৭) ও শোয়েব মালিক (৪৩)। কিন্তু, ফের পাক ইনিংসে ধস নামে। ৩৬ রানে চলে যায় আরও ৫ উইকেট। এরপর অষ্টম উইকেটে ৩৬ রান যোগ করে ফাহিম আশরাফ ও মহম্মদ আমির। অবেশেষে ৪৩.১ ওভারেই মাত্র ১৬২ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান।

শেষ বার এই দুই দলের সাক্ষাত হয়েছিল ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। সেখানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। গতকালের দল থেকে ২টি পরিবর্তন করে ভারতীয় দল। শার্দুল ঠাকুর ও খালিল আহমেদের জায়গায় প্রথম একাদশে আসেন জসপ্রীত বুমরাহ ও হার্দিক পাণ্ড্য।

এশিয়া কাপ: অনবদ্য রোহিত-শিখর, চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৮ উইকেটে হারাল ভারত

দল: ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন, অম্বাতি রায়ুডু, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পটেল, কেদার যাদব, ভূবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও যুযবেন্দ্র চহাল। পাকিস্তান- ফকর জমন,  ইমাম-উল-হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক/অধিনায়ক), আসিফ আলি, শাদাব খান, ফাহিম আশরাফ, মহম্মদ আমির, হাসান আলি ও উসমান খান।

সেরা শিরোনাম

AUS vs ENG: অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালUS
অভিষেকেই অনবদ্য, বিয়ার্ডমানের আগুনে বোলিংয়ে পুড়়ে ছাই ইংল্যান্ড, সর্বকালীন ইতিহাস গড়লেন মালি
IPL 2027: ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?
ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?
IND vs NZ: 'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
'বিশ্বকাপের মতো পরিবেশে' দল ৮৯ রানে গুটিয়ে যাওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন, হেরে স্বীকারোক্তি গম্ভীরের
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget