এক্সপ্লোর

Asia Cup 2022: চোটের জন্য পাকিস্তানের সেরা ফর্মে থাকা ক্রিকেটারের মাঠে নামা নিয়ে আশঙ্কা

Ind vs Pak: ভারতের বিরুদ্ধে জিতেও মারাত্মক চাপে বাবর আজমরা। চোট-আতঙ্ক যেন তাঁদের পিছু ছাড়ছে না। ভারতের বিরুদ্ধে খেলা শেষ হওয়ার পরেই হাসপাতালে নিয়ে যেতে হল দলের ওপেনার মহম্মদ রিজওয়ানকে।

দুবাই: ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরের ম্যাচ জিতেও স্বস্তিতে নেই পাকিস্তান (Ind vs Pak)। চোটের জন্য দলের সবচেয়ে ছন্দে থাকা ক্রিকেটারের এশিয়া কাপের বাকি ম্যাচগুলিতে খেলা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ভারতের বিরুদ্ধে জিতেও মারাত্মক চাপে বাবর আজমরা। চোট-আতঙ্ক যেন তাঁদের পিছু ছাড়ছে না। ভারতের বিরুদ্ধে খেলা শেষ হওয়ার পরেই হাসপাতালে নিয়ে যেতে হল দলের ওপেনার মহম্মদ রিজওয়ানকে। যিনি এদিন ম্যাচ জেতানো দুরন্ত ইনিংস খেলেছেন।

ভারতের ইনিংস চলার সময়ে উইকেটের পিছনে দাঁড়িয়েই চোট পেয়েছিলেন রিজওয়ান। ভারতের প্রথম ইনিংস চলার সময়ে মহম্মদ হাসনাইনের একটি বাউন্সার ধরতে গিয়ে চোট পান রিজওয়ান। লাফিয়ে উঠে মাটিতে পড়ার সময় তাঁর ডান পায়ে চোট লাগে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় মাটিতে পড়ে কাতরাতে থাকেন রিজওয়ান। ছুটে আসেন দলের ফিজিয়ো। বেশ কিছুক্ষণ রিজওয়ানের চোট পরীক্ষা করে দেখেন তিনি। প্রাথমিক চিকিৎসার পরে রিজওয়ান ফের খেলতে শুরু করেন। কিন্তু তাঁকে দেখে স্পষ্ট মনে হচ্ছিল, দৌড়তে সমস্যা হচ্ছে তাঁর। তবে সেই চোট নিয়েই তিনি অসাধারণ ব্যাট করেন। ৭১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। কিন্তু ম্যাচ শেষ হতেই চোটের স্ক্যান করাতে হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pakistan Cricket (@therealpcb)

পাকিস্তান ক্রিকেট দলের তরফে জানানো হয়েছে যে, ভারতের বিরুদ্ধে খেলা শেষে কাছেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রিজওয়ানকে। সেখানেই সোমবার তাঁর ডান পায়ে এমআরআই করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে স্ক্যানও করা হয়েছে। রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে রিজওয়ান এশিয়া কাপের বাকি অংশে আর খেলতে পারবেন কি না।

আরও পড়ুন: কোহলির ছন্দে ফেরার প্রার্থনা করেছে গোটা পাকিস্তান, বলছেন 'মারো মুঝে মারো' খ্যাত মোমিন

সেরা শিরোনাম

IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget