এক্সপ্লোর

Asia Cup: ফের দেখা মিলবে নাগিন ডান্সের? বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপ অভিযান শুরু শাকিবদের

Asia Cup SL vs BAN: দলের বেশ কয়েকজন প্লেয়ার করোনা আক্রান্ত হয়েছিলেন, যার জন্য গত মঙ্গলবার পর্যন্ত এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করতে পারেনি শ্রীলঙ্কা শিবির। 

কলম্বো: আগামীকাল এশিয়া কাপে (Asia Cup 2023) নিজেদের অভিযান শুরু করছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। পরস্পরের বিরুদ্ধে কাল মাঠে নামবে এই ২ দল। ২২ গজে ভারত-পাকিস্তানের উত্তেজনার থেকে কোনও অংশেই কিন্তু কম নয় এই ২ প্রতিবেশী দেশের দ্বৈরথও। বিশেষ করে 'নাগিন ডান্স' এই লড়াইকে গত কয়েক বছরে আরও উত্তজেক করে তুলেছে। গত বছর এশিয়া কাপ জিতেছিল শ্রীলঙ্কা শিবির। এই বছর নিজেদের ঘরের মাঠে খেলার সুযোগ রয়েছে শনাকার দলের সামনে। ফলে এবারও ট্রফি জয়ের হাতছানি রয়েছে লঙ্কা বাহিনীর। তবে এবার কিছুটা ব্যাকফুটে ছিল এই শিবির। দলের বেশ কয়েকজন প্লেয়ার করোনা আক্রান্ত হয়েছিলেন, যার জন্য গত মঙ্গলবার পর্যন্ত এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করতে পারেনি শ্রীলঙ্কা শিবির। 

শ্রীলঙ্কা শিবির আগামীকালের ম্যাচে পাচ্ছে না ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, লাহিরু থিরিমানে, দিলশান মধুশনাকাকেও। তাঁরা চোটের জন্য খেলতে পারবেন না। অন্যদিকে কোভিডমুক্ত না হওয়ায় খেলতে পারবেন না কুশল পেরেরাও। 

অন্য়দিকে বাংলাদেশ শিবির পাবে না তামিম ইকবাল ও লিটন দাসকে। এছাড়া পেস বোলিং বিভাগে এবাদত হোসেকে ছাড়াই মাঠে নামতে হবে শাকিব ব্রিগেডকে। লিটনের ভাইরাল জ্বর হয়েছে। ফলে এশিয়া কাপ থেকেই পুরোপুরি ছিটকে গিয়েছেন তিনি। তাঁর বদলে দলে ঢুকে পড়েছেন এনামুল হোসেন বিজয়। অধিনায়ক শাকিব আল হাসান ব্যাট হাতে এই বছর এখনও পর্যন্ত ৪০০-র বেশি রান করেছেন। এছাড়া ফর্মে আছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। এছাড়াও তরুণ তৌহিদ হৃদয়।

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে শাকিব বলেন, ''‘‘গত কয়েক বছরে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ টান টান হয়েছে। এ বারও সেটাই হবে। তাই শ্রীলঙ্কাকে হারাতে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। অন্য কোনও দিকে মন না দিয়ে শুধু কী ভাবে ম্যাচ জিতব সেটাই ভাবছি।'' তামিম, লিটনদের মত অভিজ্ঞদের না থাকাটা কি বাড়তি চাপে রাখবে দলকে? শাকিব বলছেন, ''তামিম, লিটনদের অভাব বোধ করবে অবশ্যই দল। বাংলাদেশের হয়ে সব থেকে বেশি রান রয়েছে তামিমের ব্যাটে। এছাড়াও গত চার-পাঁচ বছরে লিটন দেখিয়েছে ও কী করতে পারে। কিন্তু চোট তো কারও হাতে নেই। অভিজ্ঞ ক্রিকেটারেরা না থাকায় তরুণদের কাছে ভাল সুযোগ রয়েছে নিজেদের প্রমাণ করার। ওরা সুযোগ পাবে। সেটা কাজে লাগালে বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভাল।''
 
 
 

সেরা শিরোনাম

ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
ENG vs IND: শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড
শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড
Argentina vs Egypt: পেনাল্টি নষ্টের রাতে গোল করে বিশ্বরেকর্ড মেসির, ১৩ মিনিটে ১৩ ম্যাচের শাপমোচন আর্জেন্তিনার
পেনাল্টি নষ্টের রাতে গোল করে বিশ্বরেকর্ড মেসির, ১৩ মিনিটে ১৩ ম্যাচের শাপমোচন আর্জেন্তিনার

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget