এক্সপ্লোর

Asian Champions Trophy: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চিনের বিরুদ্ধে ৭-২ গোলে জয় ছিনিয়ে নিল ভারত

Asian Champions Trophy Hockey 2023: খেলার দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা আক্রমণ বাড়িয়ে দেয় চিন। কিন্তু ভারতের সঙ্গে পাল্লা দিয়ে পারছিলেন না চিনের প্লেয়াররা।

চেন্নাই: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Asian Champions Trophy 2023) ম্য়াচে বড় জয় ছিনিয়ে নিল ভারতীয় হকি দল (Indian Hockey Team)। চিনের বিরুদ্ধে ৭-২ গোলে ম্যাচ জিতল ভারত। চেন্নাইয়ে আয়োজিত এই টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত করলেন মনপ্রীত, হরমনপ্রীতরা। এদিন ম্যাচের শুরু থেকেই চিনের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলা শুরু করে ভারত। প্রথম কোয়ার্টারে জোড়া গোল করে ভারতকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিলেন হরমনপ্রীত সিংহ। পেনাল্টি থেকে জোড়া গোল করেন ভারত অধিনায়ক। প্রথম কোয়ার্টারের শেষে সুখজিৎ সিংহ ভারতের হয়ে ব্যবধান ৩-০ করেন। 

খেলার দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা আক্রমণ বাড়িয়ে দেয় চিন। কিন্তু ভারতের সঙ্গে পাল্লা দিয়ে পারছিলেন না চিনের প্লেয়াররা। দ্বিতীয় কােয়ার্টারের শুরুতে আকাশদীপ ভারতের হয়ে চতুর্থ গোল করেন। চিনের ওয়েনহুই এরপর ১টি গোল করেন ব্যবধান কমান। কিন্তু খেলার ১৯ মিনিটের মাথায় ভারতের হয়ে বরুণ পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোরলাইন ৫-১ করেন। তবে কিছুক্ষণের মধ্যে ফের ভারতকে গোল হজম করতে হয়। চিনের হয়ে দ্বিতীয় গোলটি করেন জিয়েসহেং গাও। দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে বরুণ নিজের দ্বিতীয় গোলটি করেন। খেলার তৃতীয় কোয়ার্টারে ভারত শেষ গোলটি করেন মনদীপ সিংহ। ৭-২ গোলে ম্যাচ জিতে যায়। 

ভারতের হার

প্রথম ওয়ান টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে জয়ের জন্য ভারতের সামনে ১৫০ রানের লক্ষ্য ছিল। কিন্তু রান তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া। চার রানে পরাজিত হল টিম ইন্ডিয়া। ১৪৫/৯ শেষ হয়ে গেল ভারতের লড়াই।

১৫০ রান তাড়া করতে নেমে ভারতীয় দলের শুরুটা একেবারেই ভাল হয়নি। ভারতের দুই ওপেনার শুভমন গিল এবং ঈশান কিষাণ একেবারেই মন্থর গতিতে ব্যাটিং করা শুরু করে। রানের গতি বাড়াতে গিয়েই আকিল হোসেনের বলে তিন রানে স্টাম্প আউট হন শুভমন গিল। আরেক ওপেনার ঈশানও মাত্র ছয় রানে সাজঘরে ফেরেন। ২৮ রানে দুই উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই পরিস্থিতি থেকে ভারতের হয়ে পাল্টা লড়াই শুরু করেন সূর্যকুমার যাদব ও এই ম্যাচেই নিজের অভিষেক ঘটানো তিলক ভার্মা। ছক্কা হাঁকিয়ে নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেন তিলক। সপ্তম ওভারে ৫০ রানে গণ্ডি পার করে ভারত।

তৃতীয় উইকেটে সূর্যকুমার ও তিলক ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ২১ রানে সূর্যকে আউট করে সেই পার্টনারশিপ ভাঙেন জেসন হোল্ডার। ম্যাচের ১১তম ওভারে তিলকও ২২ বলে ৩৯ রানের দুরন্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তবে তখনও ক্রিজে হার্দিক পাণ্ড্য, সঞ্জু স্যামসনের মতো ব্যাটাররা ছিলেন। তাই ভারত জয়ের আশায় ছিল। ১৫তম ওভারে শতরানের গণ্ডিও পার করে ফেলে টিম ইন্ডিয়া। তবে ম্যাচের মোড় ঘুরে যায় ১৬তম ওভারে। প্রথমে ১৯ রানে হার্দিককে সাজঘরে ফেরান হোল্ডার। পরে একই ওভারে ১২ রানে রান আউট হন স্যামসন।

অক্ষর পটেল ভারতের হয়ে খানিকটা লড়াই  করেন। ১১ বলে ১৩ রানের ইনিংস খেলেন তিনি। অর্শদীপ সিংহও সাত বলে ১২ রান করেন। তবে নিরন্তর উইকেট হারিয়ে ভারত আর জয়ের লক্ষ্যে পৌঁছতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে নির্ধারিত চার ওভারে ১৯ রান খরচ করে দুই উইকেট নেওয়া হোল্ডারই সফলতম বোলার। তাঁকেই ম্যাচ সেরাও ঘোষণা করা হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget