এক্সপ্লোর

Asian Games 2023: ৯ বলে হাফসেঞ্চুরি, যুবরাজের কীর্তি ভাঙলেন নেপালের ক্রিকেটার, ২০ ওভারে উঠল ৩১৪!

Nepal Cricket: নেপালের কুশল মাল্লা ৩৪ বলে সেঞ্চুরি করলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করা নেপালের প্রথম ক্রিকেটার তিনি। কুশল ভেঙে দিলেন ভারতের রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের রেকর্ড।

হাংঝাউ: এশিয়ান গেমসে (Asian Games) ২২ গজে ইতিহাস নেপালের (Nepal Cricket Team)। একদিনে ভাঙল একাধিক রেকর্ড। মঙ্গোলিয়াকে নিয়ে কার্যত ছেলেখেলা করল নেপাল। ভেঙে গেল যুবরাজ সিংহের কীর্তিও।

এশিয়ান গেমসে ক্রিকেট হচ্ছে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। সেখানে মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেপাল তুলল ৩১৪/৩। এই প্রথম কোনও দল টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ রান পার করল। এর আগের রেকর্ড ছিল আফগানিস্তানের। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ২৭৮/৩ তুলেছিল তারা। সেই রেকর্ড ভুলুণ্ঠিত হল বুধবার।

পাশাপাশি ভেঙে গেল যুবরাজ সিংহের বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ১২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন যুবরাজ। সেটাই ছিল ক্রিকেটের এই ফর্ম্যাটে দ্রুততম হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন যুবি। বুধবার নেপালের দীপেন্দ্র সিংহ আইরি ১৬ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙে দিলেন। মাত্র ৯ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। শেষ পর্যন্ত ১০ বলে ৫২ রানে অপরাজিত রইলেন তিনি। আটটি ছক্কা মেরেছেন দীপেন্দ্র। স্ট্রাইক রেট? ৫২০! এটাও টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড। এর আগে কোনও ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটে এই স্ট্রাইক রেটে হাফসেঞ্চুরি করেননি।         

 

এশিয়ান গেমসে গ্রুপ পর্বের ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি। নেপালের কুশল মাল্লা ৩৪ বলে সেঞ্চুরি করলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করা নেপালের প্রথম ক্রিকেটার তিনি। কুশল ভেঙে দিলেন ভারতের রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের রেকর্ড। দুজনই ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে সেই দুটিই ছিল যুগ্মভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শেষ পর্যন্ত মাত্র ৫০ বলে অপরাজিত ১৩৭ রান করেন কুশল। ১২টি ছক্কা ও ৮টি চার মারেন তিনি।                         

আরও পড়ুন: এশিয়ান গেমসে স্বেচ্ছাসেবকদের অসাধ্যসাধন, গোটা স্টেডিয়ামের ময়লা ঘেঁটে হারানো সুইচড অফ ফোন উদ্ধার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
FIFA World Cup 2026: মিশর ম্যাচের বিতর্কের মাঝেই ফ্রান্স ম্যাচে আর্জেন্তাইন রেফারিরা দায়িত্ব পাওয়ায় নেট দুনিয়ায় অসন্তোষ
মিশর ম্যাচের বিতর্কের মাঝেই ফ্রান্স ম্যাচে আর্জেন্তাইন রেফারিরা দায়িত্ব পাওয়ায় নেট দুনিয়ায় অসন্তোষ
FIFA World Cup 2026: জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার
জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget