এক্সপ্লোর

আইপিএলে দল পাননি, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুরন্ত কামব্যাক ভারতের এই উঠতি ক্রিকেটারের

আইপিএলে কোনও দল পাননি। কিন্তু চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিজের পারফরম্যান্সের মাধ্যমে দুরন্ত কামব্যাক করেছেন ভারতের স্পিন বোলার অথর্ব আনকোলেকর। জুনিয়র এশিয়া কাপের ফাইনালে নজরে পড়ার মতো পারফর্ম করেছিলেন তিনি। গত ডিসেম্বরে আইপিএলের নিলামে ৯৭১ খেলোয়াড়ের তালিকায় নামও ছিল।

নয়াদিল্লি: আইপিএলে কোনও দল পাননি। কিন্তু চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিজের পারফরম্যান্সের মাধ্যমে দুরন্ত কামব্যাক করেছেন ভারতের স্পিন বোলার অথর্ব আনকোলেকর। জুনিয়র এশিয়া কাপের ফাইনালে নজরে পড়ার মতো পারফর্ম করেছিলেন তিনি। গত ডিসেম্বরে আইপিএলের নিলামে ৯৭১ খেলোয়াড়ের তালিকায় নামও ছিল। কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার অভিজ্ঞতা না থাকায় কোনও দলে তাঁর জায়গা হয়নি। চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খুব ভালো বোলিংয়ের সঙ্গে ব্যাট হাতে হাফসেঞ্চুরিও করেন তিনি। আগামীকাল রবিবার ভারত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি। এই ম্যাচে নিজেকে আরও একবার প্রমাণ করার সুযোগ থাকবে অথর্বর সামনে। অথর্বের এই সাফল্যে বেজায় খুশি তাঁর মা। তিনি বলেছেন, রবিবার ফাইনালে জিতলে তা অথর্বের কেরিয়ারে হবে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এরফলে ও আত্মবিশ্বাস পাবে। অথর্বের মা মুম্বইয়ের সরকারি পরিবহন সংস্থার বাসের কন্ডাক্টর। অথর্বর মা জানিয়েছেন, ডিসেম্বরে আইপিএলের নিলামে কোনও দলে জায়গা না পাওয়ায় দুঃখ পেয়েছিল তাঁর ছেলে। কিন্তু আইপিএল তো প্রতি বছর আসে। কিন্তু অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলার সুযোগ একবারই পাওয়া যায়। এই বিশ্বকাপ ভারতের সমস্ত উঠতি খেলোয়াড়দের কাছে কেরিয়ার গড়ে তোলার সঠিক মঞ্চ। উল্লেখ্য, অথর্বর বয়স যখন মাত্র ১০, তখন তাঁর বাবার মৃত্যু হয়। তখন থেকেই পরিবারের হাল ধরেন তাঁর মা। তাঁর পরিবারে রয়েছেন মা ও ছোট ভাই। আইপিএলের নিলামের তালিকায় নাম আসার পর অথর্ব মাকে চাকরি ছাড়তে বলেছিলেন। অথর্বর কোচ প্রশান্ত শেট্টি বলেছেন, অর্থবের মতো যে কোনও খেলোয়াড়েরই ব্যর্থতার ভয় রয়েছে। তিনি বলেছেন, সাফল্যের জন্য পরিবারের সাহায্যের প্রয়োজন। ক্রিকেটে সব সময়ই নিজেকে প্রমাণ করতে হয় খেলোয়াড়দের।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের

ভিডিও

Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Durga Puja 2026 | স্বপ্নাদেশ পেয়ে শুরু দেবী আরাধনা, দেখুন খণ্ডঘোষের বন্দ্য়োপাধ্য়ায় বাড়ির পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget