এক্সপ্লোর

ATK Mohun Bagan: এটিকে মোহনবাগানে যোগ দিয়েই নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন ব্রেন্ডান হ্যামিল

ATK Mohun Bagan Team : গত দু’বারই লিগ শিল্ড ও চ্যাম্পিয়নের খেতাবের কাছ থেকে ফিরে আসতে হয়েছে। এ বারের হিরো আইএসএল এটিকে মোহনবাগানের কাছে একটা বড় চ্যালেঞ্জ।

কলকাতা: সদ্য এটিকে মোহন বাগান (Atk Mohun Bagan) শিবিরে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ডিফেন্ডার ব্রেন্ডান হ্যামিল (Brendan Hamill)। আর দলে যোগ দিয়েই নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন তিনি। ভারতের প্রথম দল হিসেবে এটিকে মোহনবাগান এএফসি কাপে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়তে পারে বলেই ধারণা এই সেন্টার ব্যাকের (Center Back)। এটিকে মোহন বাগানের সঙ্গে লাইভ চ্যাটে কী কী বললেন হ্যামিল, তা তুলে ধরা হল -

নিজের লক্ষ্য হ্যামিলের

ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের সঙ্গে ২০১৪-র এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জেতার অভিজ্ঞতা রয়েছে হ্যামিলের। তাই তিনি জানেন কতটা পরিশ্রম করলে বা কত ভাল ফুটবল খেললে এই পর্যায়ের টুর্নামেন্টে সেরার শিরোপা অর্জন করা যায়। তাঁর সেই অভিজ্ঞতা থেকে তিনি বলেন, 'আমাদের এ বার বোধহয় কাজে লেগে পড়তে হবে। যে কোনও সাফল্যের চাবিকাঠি হল কঠোর পরিশ্রম। চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে সেরা হতে গেলে কী লাগে, সে ধারণা আমার আছে। এর নীলনকশা আমার জানা আছে।'' তিনি আরও বলেন, ''তবে আসল খেলাটা ৯০ মিনিটে হয় এগারো বনাম এগারোর মধ্যে। আমরা যদি কঠোর পরিশ্রম করি। সঠিক ভাবে এগোই এবং একসঙ্গে কাজ করতে পারি, তা হলে এএফসি কাপে সফল হতেই পারি''।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Brendan Hamill (@bj_hamill)

প্রসঙ্গ আইএসএল

আইএসএলে খেলা প্রসঙ্গে হ্যামিল বলেন, ''আর তর সইছে না। এখন পর্যন্ত আমার যা অভিজ্ঞতা হয়েছে, তাতে বলতে পারি ক্লাবের সমর্থকেরা প্রচণ্ড আবেগপ্রবণ। আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ওঁদের পাঠানো মেসেজের সমুদ্রে উপছে পড়ছে। ওঁদের আবেগ উপলব্ধি করতে পারছি। ওঁদের সামনে খেলতে নামার তর সইছে না আমার। সোশ্যাল মিডিয়াতেই এত ভালবাসা পাচ্ছি, মাঠে নেমে গোল করলে, ম্যাচ জিতলে কী হবে, ভাবতে পারছি না।''

গত দু’বারই লিগ শিল্ড ও চ্যাম্পিয়নের খেতাবের কাছ থেকে ফিরে যাওয়ার পরে এ বারের হিরো আইএসএল এটিকে মোহনবাগানের কাছে একটা বড় চ্যালেঞ্জ। গত দু’বারই গোয়ায় এই লিগ হওয়ায় বাংলার সমর্থকেরা তাদের প্রিয় দলের খেলা মাঠে এসে দেখতে পারেননি। এ বার সেই সুযোগ হয়তো পাবে তারা। সমর্থকদের সামনে সবুজ-মেরুন শিবিরের চ্যালেঞ্জটা আরও কঠিন হয়ে উঠতে পারে।

রক্ষণ সামলানোর জন্য অস্ট্রেলিয়ান লিগের এই তারকা ফুটবলারকে এ বার হিরো আইএসএলে খেলতে দেখা যাবে সবুজ-মেরুন জার্সি গায়ে। আসন্ন এএফসি কাপ নক আউট পর্বের জন্য এশীয় কোটার একজন ফুটবলারের সন্ধানে ছিলেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো। সে জন্যই দলের চতুর্থ বিদেশি হিসেবে হ্যামিলকে নিয়ে আসা হয়েছে। এখন দেখার ভারতে কতটা সফল হন হ্যামিল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
Sourav Ganguly: প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget