এক্সপ্লোর

ISL 2021-22: টানা ব্যর্থতা, আইএসএলের মাঝেই ইস্তফা এটিকে মোহনবাগান কোচ হাবাসের

ISL 2021-22 Atk Mohun Bagan: ডার্বিতে (derby) জয়ের পর থেকে টানা ৪ ম্যাচ জয় পায়নি এটিকে মোহনবাগান (atk mohun bagan) শিবির। তার জন্যই এবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন সবুজ মেরুন দলের কোচের। 

কলকাতা: এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে ইস্তফা দিলেন অ্যান্তােনিও লোপেজ হাবাস। চলতি আইএসএলে ক্রমাগত ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন দলের স্প্যানিশ কোচ। ডার্বিতে (derby) জয়ের পর থেকে টানা ৪ ম্যাচ জয় পায়নি এটিকে মোহনবাগান (atk mohun bagan) শিবির। তার জন্যই এবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন সবুজ মেরুন দলের কোচের। বর্তমানে সহকারী কোচ ম্যানুয়েল ক্যাসকালানা অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন। সূত্রের খবর, হাবাস পদত্যাগপত্র পাঠিয়েছেন এটিকে মোহনবাগান কর্তাদের কাছে। সেই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে ক্লাবের তরফে। আইএসএলে পরপর চার ম্যাচে জয় অধরা মোহনবাগানের। লিগ টেবলে এই মুহূর্তে ৬ নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান। 

চলতি আইএসএলে প্রথম দুই ম্যাচে জিতেছিল এটিকে মোহনবাগান । এরপরেই জোড়া হার আর তারপর জোড়া ড্র । বৃহস্পতিবার বাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে আবারও পয়েন্ট ভাগাভাগি করতে হল এটিকে মোহনবাগানকে । বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে এগিয়ে গিয়েও ৩-৩ ড্র করল এটিকে মোহনবাগান।  বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে এই ম্যাচ ছিল রয় কৃষ্ণর আইএএলে পঞ্চাশতম ম্যাচ। তবে ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে পারলেন না রয় কৃষ্ণ। গোল করেও দলকে জেতাতে পারলেন না তিনি। বৃহস্পতিবার ম্যাচের প্রথমার্ধেই হয় ৪ গোল। ম্যাচের ১৩ মিনিটে শুভাশিস বসুর গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। বউমাসের কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন শুভাশিস । কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৮ মিনিটে ম্যাচে সমতায় ফেরে বেঙ্গালুরু। পেনাল্টি থেকে গোল করেন ক্লেটন সিলভা। 

এই মরসুমে প্রচুর টাকা খরচ করে বিদেশি বিদেশি তারকা হুগো বুমোসকে নিয়ে আসা হয়েছে। সঙ্গে সদ্য ইউরো খেলে আসা কাউকোকেও সই করিয়েছে সবুজ-মেরুন বাহিনী। এরপরও দুই ম্যাচে হার ও দুই ম্যাচ ড্র করায় এই মুহূর্তে বেসামাল হাবাস বাহিনী। যা পরিস্থিতি, তাতে এটিকে মোহনবাগান আদৌ শেষ চারে থাকবে কি না, তাই নিয়েই সন্দেহ তৈরি হয়ে যায়।

আরও পড়ুন: প্রতিযোগিতার মঞ্চে কুস্তি ফেডারেশন প্রধানের সপাটে চড় কুস্তিগীরকে, ভাইরাল ভিডিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: কেন সাদা জার্সি বরাবরের মতো বাতিল করে হলুদ বেছে নেয় ব্রাজ়িল? ম্যাচ না হেরেও বিদায়!
কেন সাদা জার্সি বরাবরের মতো বাতিল করে হলুদ বেছে নেয় ব্রাজ়িল? ম্যাচ না হেরেও বিদায়!
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই ইংল্যান্ড শিবিরে টুশেল-বেলিংহ্যামের বাকবিতণ্ডা!
কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই ইংল্যান্ড শিবিরে টুশেল-বেলিংহ্যামের বাকবিতণ্ডা!
Yastika Bhatia: মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
মহিলাদের ক্রিকেটে এই প্রথম, লর্ডসের মাটিতে টেস্টে ইতিহাস গড়লেন ইয়াস্তিকা ভাটিয়া
FIFA World Cup 2026: জয়সূচক গোলের পর সমর্থকদের ভিড়ে সেলিব্রেশন সত্ত্বেও কেন মার্তিনেজ়কে লাল কার্ড দেওয়া হল না?
জয়সূচক গোলের পর সমর্থকদের ভিড়ে সেলিব্রেশন সত্ত্বেও কেন মার্তিনেজ়কে লাল কার্ড দেওয়া হল না?

ভিডিও

TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget