এক্সপ্লোর

আগ্রাসী অধিনায়ক আরও আক্রমণাত্মক হতে সাহায্য করছেন, বললেন চাহাল

চেন্নাই: আক্রমণাত্মক বোলিং করতে পারার জন্য অধিনায়ক বিরাট কোহলির আক্রমণাত্মক মেজাজকেই কৃতিত্ব দিচ্ছেন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। তিনি বলেছেন, ‘রিস্ট স্পিনাররা সাধারণত আক্রমণাত্মকই হয়। অধিনায়কও যদি আক্রমণাত্মক হন, তাহলে স্পিনাররা আরও আক্রমণ করার স্বাধীনতা পান।’ গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন চাহাল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ২৬ রানে জয় পেয়েছে ভারত। এই জয়ে চাহালের যথেষ্ট অবদান আছে। তবে তিনি একা কৃতিত্ব নিতে নারাজ। চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকেও কৃতিত্ব দিচ্ছেন চাহাল। তিনি বলেছেন, ‘আমি আর কুলদীপ পরিস্থিতি অনুযায়ী বল করছিলাম। আমরা দু’জনেই আক্রমণাত্মক বোলার হওয়ায় উইকেট নেওয়ার লক্ষ্যে ঝাঁপাই। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমরা পরিকল্পনা করি। ও যদি আগে বল করে, তাহলে আমি বলে দিই কোন জায়গা থেকে বল ঘুরছে এবং কীভাবে আমরা বিপক্ষের ব্যাটসম্যানকে আউট করতে পারি। আমরা কোনও পরিস্থিতিতেই রক্ষণাত্মক খেলার কথা ভাবি না। কারণ, সেভাবে খেলে ম্যাচ জেতা যায় না।’ আইপিএল-এ গ্লেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে বল করার অভিজ্ঞতা গতকালের ম্যাচে কাজে লেগেছে বলে জানিয়েছেন চাহাল। তিনি আরও বলেছেন, বিরাট ও মহেন্দ্র সিংহ ধোনি তাঁকে অফস্ট্যাম্পের বাইরে বল করতে বলেছিলেন। তাঁদের কথা শুনে বল করেই তিনি সাফল্য পেয়েছেন।

সেরা শিরোনাম

KKR Captain: কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে সকলের চেয়ে এগিয়ে? কার নাম করলেন কিংবদন্তি অশ্বিন?
কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে সকলের চেয়ে এগিয়ে? কার নাম করলেন কিংবদন্তি অশ্বিন?
Avishek Sharma: অকল্যান্ডেও নজির গড়ার হাতছানি অভিষেকের, টেক্কা দিতে পারেন কে এল, হার্দিককে
অকল্যান্ডেও নজির গড়ার হাতছানি অভিষেকের, টেক্কা দিতে পারেন কে এল, হার্দিককে
Ranji Trophy: ৫ বছর পর রঞ্জি ট্রফিতে এই কীর্তি বাংলার, পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে পরের ম্যাচ ইডেনে
৫ বছর পর রঞ্জি ট্রফিতে এই কীর্তি বাংলার, পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে পরের ম্যাচ ইডেনে
Mumbai Indians: বড় সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের, একসঙ্গে তিনজনকে ছাঁটাই! আইপিএলের আগে পাল্টে যাচ্ছে নকশা
বড় সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের, একসঙ্গে তিনজনকে ছাঁটাই! আইপিএলের আগে পাল্টে যাচ্ছে নকশা

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget