এক্সপ্লোর

Ashes 5th Test: অ্যাশেজের পঞ্চম টেস্টে ওপেন করবেন উসমান খাজা, জানিয়ে দিলেন প্যাট কামিন্স

The Ashes, 2021-22: কাল থেকে শুরু হচ্ছে এবারের অ্যাশেজের পঞ্চম তথা শেষ ম্যাচ। এই ম্যাচের আগে অস্ট্রেলিয়া দলের ব্যাটিং লাইনআপ ঠিক হয়ে গেল। কে ওপেন করবেন, সেটা জানিয়ে দিলেন প্যাট কামিন্স।

হোবার্ট: চলতি অ্যাশেজ ইতিমধ্যেই জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে সিরিজ হোয়াইটওয়াশ করা সম্ভব হচ্ছে না। কারণ, প্রথম তিনটি টেস্টে হেরে গেলেও, দুর্দান্ত লড়াই করে চতুর্থ টেস্ট ড্র করেছে ইংল্যান্ড। কাল থেকে শুরু হচ্ছে পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ। তার আগে আজ অস্ট্রেলিয়ার আংশিক দল ঘোষণা করে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি জানিয়ে দিলেন, এই টেস্টে ব্যাটিং ওপেন করবেন উসমান খাজা। বাদ পড়েছেন মার্কাস হ্যারিস। তাঁর বদলেই ওপেন করবেন খাজা।

চতুর্থ টেস্টে ট্রেভিস হেডের বদলে মিডল অর্ডারে ব্যাটিং করেন খাজা। দু’বছর পর টেস্ট দলে ফিরে দুই ইনিংসেই শতরান করেন তিনি। সিডনিতে প্রথম ইনিংসে ১৩৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। এবার তাঁকে ওপেন করার সুযোগ দেওয়া হচ্ছে।

মেলবোর্নে তৃতীয় টেস্টের পর করোনা আক্রান্ত হওয়ায় সিডনি টেস্টে খেলতে পারেননি ট্রেভিস হেড। তবে এবার সুস্থ হয়ে ওঠায় তিনি দলে ফিরছেন। পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামবেন তিনি।

মেলবোর্নে প্রথম ইনিংসে ৭৬ রান করলেও, চলতি সিরিজে মাত্র ২৯.৮৩ গড়ে ১৭৯ রান করেছেন মার্কাস হ্যারিস। সেই কারণেই তিনি বাদ পড়েছেন।

অ্যাশেজের শেষ টেস্টের আগে ব্যাটিং লাইনআপ ঠিক করে ফেললেও, বোলিং নিয়ে কিছুটা চিন্তায় অস্ট্রেলিয়া শিবির। কারণ, পেসার স্কট বোল্যান্ডের চোট আছে। তিনি যদি খেলতে না পারেন, তাহলে ঝাই রিচার্ডসনকে সুযোগ দেওয়া হতে পারে। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন রিচার্ডসন।

এই সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে জয় আসে ২৭৫ রানে। এরপর তৃতীয় টেস্ট ইনিংস ও ১৪ রানে জিতে সিরিজ দখল করে অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্টে অবশ্য দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট পড়ে যাওয়ার পরেও ম্যাচ ড্র করতে সক্ষম হয় ইংল্যান্ড। এবার লড়াই শেষ টেস্টে। অস্ট্রেলিয়া কি সিরিজ ৪-০ করতে পারবে? না কি ইংল্যান্ড প্রত্যাঘাত করবে? লড়াই শুরু কাল থেকে।

সেরা শিরোনাম

ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Argentina vs Egypt: পেনাল্টি নষ্টের রাতে গোল করে বিশ্বরেকর্ড মেসির, ১৩ মিনিটে ১৩ ম্যাচের শাপমোচন আর্জেন্তিনার
পেনাল্টি নষ্টের রাতে গোল করে বিশ্বরেকর্ড মেসির, ১৩ মিনিটে ১৩ ম্যাচের শাপমোচন আর্জেন্তিনার
ENG vs IND: শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড
শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget