এক্সপ্লোর

দুবাইয়ে ভারত সফরের প্রস্তুতি নেবে অস্ট্রেলিয়া

সিডনি: সাম্প্রতিক সময় এশিয়ায় টেস্ট ম্যাচে রেকর্ড খুব খারাপ। তার উপর ভারতে শেষ টেস্ট জয় ২০০৪ সালে। ২০১৩ সালের সিরিজে চারটি টেস্টেই হার। সেই লজ্জাজনক রেকর্ড বদলাতে মরিয়া অস্ট্রেলিয়া। এই কারণে আগামী মাসে ভারতের মাটিতে টেস্ট সিরিজের জন্য দুবাইয়ে প্রস্তুতি নেবে স্টিভ স্মিথের দল। আইসিসি-র অ্যাকাডেমিতেই হবে প্রস্তুতি শিবির। টানা ১৮ টেস্টে অপরাজিত ভারত। বিরাট কোহলির দল টানা পাঁচটি সিরিজ জিতেছে। সদ্য ইংল্যান্ডকে পাঁচ টেস্টের সিরিজে ৪-০ হারিয়ে দিয়েছে ভারত। কোহলিরাই টেস্টে এক নম্বর। তাঁদের বিরুদ্ধে খেলতে নামার আগে তাই সতর্ক অস্ট্রেলিয়া শিবির। ক্রিকেট অস্ট্রেলিয়ার হাই পারফরম্যান্স জেনারেল ম্যানেজার প্যাট হাওয়ার্ড বলেছেন, ‘ভারতের সব জায়গায় পরিবেশ-পরিস্থিতি একরকম নয়। দুবাইয়ে ভিন্ন ভিন্ন পিচে প্রস্তুতি নেওয়া যাবে। আইসিসি বিভিন্ন ধরনের পিচ তৈরি করেছে। আমরা রবিচন্দ্রন অশ্বিন বা রবীন্দ্র জাডেজার বলে অনুশীলন করতে পারব না। ভারতে যে পিচে খেলা হবে, সেই পিচও পাব না। কিন্তু মানসিকভাবে তৈরি হতে পারব।’ আগামীকাল সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই সিরিজ জিতে গিয়েছেন স্মিথরা। ফলে নিয়মরক্ষার টেস্টে পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারত সফরের দিকে তাকিয়েই এই টেস্টের দলে দুই স্পিনার রাখা হয়েছে। ১৩ জনের দলে আরও এক স্পিনার আছেন। ২০১২ সালের ভারত সফরের আগে ইংল্যান্ডও দুবাইয়ে প্রস্তুতি শিবির করেছিল। সেই সিরিজ জিতেছিল অ্যালেস্টার কুকের দল। গত বছরের টি-২০ বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজও দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে কয়েকদিন অনুশীলন করেছিল। ওয়েস্ট ইন্ডিজই সেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। সেই পথে হেঁটে এবার অস্ট্রেলিয়াও দুবাইয়ে প্রস্তুতি নিতে চলেছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: ব্যাটিং থেকে নেতৃত্ব সবেতেই উঠেছে প্রশ্ন, KKR-র মরশুম শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রাহানে
ব্যাটিং থেকে নেতৃত্ব সবেতেই উঠেছে প্রশ্ন, KKR-র মরশুম শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রাহানে
Rishabh Pant: লখনউয়ের জার্সিতে শেষ ম্য়াচ খেলে ফেললেন পন্থ?
লখনউয়ের জার্সিতে শেষ ম্য়াচ খেলে ফেললেন পন্থ?
IPL 2026: ইডেনে গেরুয়া ঝড়, খেলা দেখলেন লকেট-দিলীপ-স্বপন-সৌরভ, লেজার শোয়ে মন ভরল না দর্শকদের
ইডেনে গেরুয়া ঝড়, খেলা দেখলেন লকেট-দিলীপ-স্বপন-সৌরভ, লেজার শোয়ে মন ভরল না দর্শকদের
KKR vs DC Match Highlights: রাহুল-ঝড় আর কুলদীপের ঘূর্ণিতে ইডেনে লজ্জার পরিণতি কেকেআরের, শেষ করল সাত নম্বরে
রাহুল-ঝড় আর কুলদীপের ঘূর্ণিতে ইডেনে লজ্জার পরিণতি কেকেআরের, শেষ করল সাত নম্বরে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget