এক্সপ্লোর

ও'কিফির সামনে অসহায় আত্মসমর্পণ, প্রথম টেস্টে লজ্জাজনক হার ভারতের

পুণে: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টেই ৩৩৩ রানে হেরে গেল ভারত। ৪৪১ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১০৭ রানে অলআউট হয়ে গেল বিরাট কোহলির দল। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেট নিয়ে ম্যাচের নায়ক অস্ট্রেলিয়ার বাঁ হাতি স্পিনার স্টিভ ও'কিফি। তাঁর বলের কোনও হদিশই পেলেন না ভারতীয় ব্যাটসম্যানরা। ফলে টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর এবার হারের মুখ দেখতে হল ভারতীয় দলকে। ২০০৪ সালের পর এই প্রথম ঘরের মাঠে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারতে হল ভারতকে। এই ম্যাচে দু ইনিংসেই ব্যাটিং ব্যর্থতার ফলে হারতে হল ভারতকে। প্রথম ইনিংসে মাত্র ১১ রানে শেষ সাত উইকেট হারিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে অবশ্য সেরকম কিছু হয়নি। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকেন বিরাটরা। মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেল ম্যাচ। এর আগে অধিনায়ক স্টিভ স্মিথের শতরানের দৌলতে ভারতের সামনে পুণে টেস্টে ৪৪১ রানের টার্গেট খাড়া করে অস্ট্রেলিয়া। আজ ম্যাচের তৃতীয় দিন মধ্যাহ্নভোজনের মধ্যেই অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের যবনিকা পতন হয় ২৮৫ রানে। ২০২ বলে ১১টি চারে সাজানো ১০৯ রানের ইনিংস খেলে স্মিথ নিজের টেস্ট কেরিয়ারের ১৮-তম শতরানই শুধু করেননি, ভারতের সামনে পুণের ভঙ্গুর উইকেটে এক কঠিন চ্যালেঞ্জও ছুঁড়ে দেন। একদিকে মারাত্মক টার্ন, আবার তার সঙ্গে আচমকা বাউন্সও-পুণের এই উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করা দুঃসাধ্য হয়ে উঠতে চলেছে বিরাট বাহিনীর সামনে, এ কথা বলাবলি শুরু হয়ে গিয়েছিল। কার্যক্ষেত্রে সেটাই হল। গতকালের ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বেশিদূর এগতে পারেনি ক্যাঙ্গারু-বাহিনী। প্রথম সেশনের ৪১ ওভারে ১৪২ রান তুলেই তাদের বাকি সকলে আউট হয়ে যায়। প্রথম  ইনিংসের লিডের দৌলতে তারা এগিয়ে থাকে ৪৪০ রানে। ২৪৬ রানের মাথায় স্মিথ ফিরে গেলেও প্রথম ইনিংসের মতো আগ্রাসী মেজাজে খেলতে থাকেন  মিশেল স্টার্ক। তবে ৩১ বলে ৩০ রানেই থেমে যান তিনি। ৩টি ছক্কা, ২টি বাউন্ডারি মারেন তিনি। স্টার্ক বোলার হয়েও দু ইনিংসেই যেভাবে ব্যাট করলেন, ভারতের প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরাও সেভাবে ব্যাট করতে পারেননি। তার ফলেই লজ্জাজনকভাবে হেরে সিরিজে পিছিয়ে পড়তে হল ভারতকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: বিশ্বকাপ জিতে উচ্ছ্বসিত স্পেন, মঞ্চ ছাড়তে অনীহা ট্রাম্পের, আটকে ছিল উদযাপন, ভাইরাল ভিডিও
বিশ্বকাপ জিতে উচ্ছ্বসিত স্পেন, মঞ্চ ছাড়তে অনীহা ট্রাম্পের, আটকে ছিল উদযাপন, ভাইরাল ভিডিও
Romero Avoids Trump: ট্রাম্পের সঙ্গে করমর্দন করলেন না আর্জেন্তিনার ফুটবলার! ফাইনালের পুরস্কার বিতরণ ঘিরে বিতর্ক
ট্রাম্পের সঙ্গে করমর্দন করলেন না আর্জেন্তিনার ফুটবলার! ফাইনালের পুরস্কার বিতরণ ঘিরে বিতর্ক
Rohit Sharma: যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
Rohit Sharma : অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget