এক্সপ্লোর

প্রথম টি২০ ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

বিশাখাপত্তনম: টি-২০ সিরিজের উত্তেজক প্রথম ম্যাচে ভারতকে ৩ উইকেটে পরাস্ত করল অস্ট্রেলিয়া। ভারতের রাখা ১২৭ রানের লক্ষ্যমাত্রা ৭ উইকেট খুইয়ে তুলে নেয় অজিরা। ক্যাঙারুদের এদিনের জয়ে বড় ভূমিকা পালন করেন সীমিত ওভারের বিশেষজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েল।

আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তৃতীয় ওভারেই দলের ১৪ রানের মাথায় ফিরে যান রোহিত শর্মা (৫)। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন বিরাট ও রাহুল। এই জুটি যখন জমে গিয়েছিল, ঠিক তখনই ফিরে যান বিরাট (২৪)। অ্যাডাম জাম্পার বলে বিরাটের ক্যাচ ধরেন নাথান কুল্টার-নাইল। ভারতীয় দলের রান তখন ৬৯। এরপরেই একের পর এক উইকেট পড়তে থাকে। ঋষভ পন্থ (৩) রান আউট হয়ে যান।

এরপর কুল্টার-নাইলের বলে ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল। ৬ নম্বরে নামা দীনেশ কার্তিককে (১) বোল্ড করে দেন কুল্টার-নাইল। তিনিই ক্রুনাল পাণ্ড্যকে (১) ফেরান। উমেশ যাদবকে (২) এলবিডব্লু করে দেন প্যাট কামিন্স। মহেন্দ্র সিংহ ধোনি ২৯ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত বড় রান করতে পারল না ভারতীয় দল। বিরাট কোহলির দলের রান ৭ উইকেটে ১২৬। সর্বোচ্চ ৫০ রান করেন লোকেশ রাহুল। অস্ট্রেলিয়ার হয়ে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন নাথান কুল্টার-নাইল।

জবাবে দ্বিতীয় ওভারে মার্কাস স্টোয়েনিসকে রান আউটে ফিরিয়ে দেয় ভারতীয় ফিল্ডাররা। পরের বলেই অধিনায়ক অ্যারন ফিঞ্চকে লেগ বিফোর করেন বুমরাহ, যিনি এদিন বল হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন।  এরপর অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরান ম্যাক্সওয়েল (৪৩ বলে ৫৬ রান) ও ডার্সি শর্ট (৩৭ বলে ৩৭ রান)। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটসম্যান ৮৪ রান যোগ করেন।

১৫ ওভার পর্যন্ত অস্ট্রেলিয়া সুন্দর গতিতে এগোচ্ছিল। কিন্তু, ম্যাচের রুদ্ধশ্বাস মুহূর্ত তখনও বাকি ছিল।  প্রথমে ম্যাক্সওয়েলকে ফিরিয়ে দেন যযুবেন্দ্র চহাল। অ্যাশ্টনকে ফেরান ক্রুনাল পাণ্ড্য। হ্যান্ডসকোম্ব ও নাথান কুন্টার-নাইলকে ফেরান বুমরাহ। ১৯ তম ওভারে দুরন্ত বলকে ভারতকে জয়ের মত পরিস্থিতিতে এনে দেন বুমরাহ।  শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। উমেশ যাদবকে দুটি চার মেরে জয় নিশ্চিত করেন জেই রিচার্ডসন ও প্যাট কামিন্স। ভারতের হয়ে সবচেয়ে সফল বুমরাহ। তিনি ১৬ রানে ৩ উইকেট দখল করেন।

 

সেরা শিরোনাম

India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
IND vs NZ Match Highlights: ৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
Bengal Cricket: পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি

ভিডিও

Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda
Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget