এক্সপ্লোর

দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৪৮ রানে জয়, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ ২-০ জিতল অস্ট্রেলিয়া

এই ম্যাচের নায়ক অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। ৩৩৫ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান।

অ্যাডিলেড: পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের দু’টি টেস্ট ম্যাচই ইনিংসে জিতল অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট ইনিংস ও পাঁচ রানে জেতার পর আজ দ্বিতীয় টেস্ট ইনিংস ও ৪৮ রানে জিতল টিম পেইনের দল। দ্বিতীয় ইনিংসে ৬৯ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন অফস্পিনার নাথান লিয়ন। তবে এই ম্যাচের নায়ক অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার ডেভিড ওয়ার্নার। ৩৩৫ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। এই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ওয়ার্নার ছাড়াও বড় রান করেন মার্নাস লাবুশাগনে (১৬২)। ৩ উইকেটে ৫৮৯ রানের মাথায় ইনিংস ডিক্লেয়ার করে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ওয়ার্নারকে চারশো রান করার সুযোগ না দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় পেইনকে। অস্ট্রেলিয়ার বড় রানের জবাবে প্রথম ইনিংসে ৩০২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ইয়াসির শাহ ১১৩ ও বাবর আজম ৯৭ রান করেন। ৬৬ রান দিয়ে ৬ উইকেট নেন মিচেল স্টার্ক। প্যাট কামিন্স নেন ৩ উইকেট। হার বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৩৯ রানেই থেমে যায় পাকিস্তান। ওপেনার শান মাসুদ ৬৮ এবং পাঁচ নম্বরে ব্যাট করতে নামা আসাদ শফিক ৫৭ রান করেন। লিয়নের পাঁচ উইকেটের পাশাপাশি তিন উইকেট নেন জোশ হ্যাজেলউড।

সেরা শিরোনাম

IPL 2027 Retention: ২০২৭-এ ঠাসা সূচি, ছেড়ে দেওয়া একাধিক অস্ট্রেলিয়ান মহাতারকাকে, গ্রিনকেও কি ছেড়ে ছিল কেকেআর?
IPL 2027 Retention: ২০২৭-এ ঠাসা সূচি, ছেড়ে দেওয়া একাধিক অস্ট্রেলিয়ান মহাতারকাকে, গ্রিনকেও কি ছেড়ে ছিল কেকেআর?
IPL 2027 Retention: নেই পাথিরানা, মুস্তাফিজুর, নিলামের আগে কেকেআরের তরফে মোট ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হল
IPL 2027 Retention: নেই পাথিরানা, মুস্তাফিজুর, নিলামের আগে কেকেআরের তরফে মোট ১২ জন ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হল
IPL 2027: ট্রেডের মাধ্যমে দলবদল শামি, কারানের, টাইটান্সে যোগ দিলেন দুই বারের 'পার্পল ক্যাপ'জয়ী বোলারও
ট্রেডের মাধ্যমে দলবদল মহম্মদ শামির, টাইটান্সে যোগ দিলেন দুই বারের 'পার্পল ক্যাপ'জয়ী বোলারও
MS Dhoni: ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে অবসর ধোনির, চেন্নাইয়ের জার্সিতে এবার দেখা যাবে নতুন ভূমিকায়
ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে অবসর ধোনির, চেন্নাইয়ের জার্সিতে এবার দেখা যাবে নতুন ভূমিকায়

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget