এক্সপ্লোর

AUS vs WI: ঘরের মাঠে স্মিথের নেতৃত্বে ওয়ান ডে সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

WI vs AUS ODI: এদিন প্রথমে ৮৬ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার এলিক আথানাজে। তিনি ৩২ রানের ইনিংস খেলেন। 

মানুকা ওভাল: ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। ক্যানবেরার মানুকা ওভালে শেষ ওয়ান ডে ম্যাচে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিল স্টিভ স্মিথের দল। এদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার নায়ক তরুণ বোলার জ্যাভিয়ের বারটেটেলস। ৭.১ ওভারে মাত্র ২৪ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন তিনি। 

এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৮৬ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার এলিক আথানাজে। তিনি ৩২ রানের ইনিংস খেলেন। অভিজ্ঞ প্লেয়ারদের মধ্যে শাই হোপ ৪ ও রস্টন চেস ১২ রান করে আউট হন। অজি বোলারদের মধ্যে জ্যাভিয়ের ছাড়া জাম্পা ও মরিস ২ টি করে উইকেট নেন। 

জবাবে ব্যাট করতে নেমে ৬.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। জ্যাক ফ্রেসার ১৮ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন ওপেনে নেমে। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। তাঁর সঙ্গে ওপেনে নেমেছিলেন জশ ইংলিশ। তিনি ১৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান ইংলিশ। হার্ডি ২ রান করে প্যাভিলিয়নে ফিরলেও অধিনায়ক স্মিথকে সঙ্গে নিয়ে দলের তরী পার করিয়ে দেন ইনিংলিশ। ম্যাচের ও সিরিজ সেরা হয়েছেন জ্যাভিয়ের বারটেটেলস। 

টি-টোয়েন্টি দিলে ফিরলেন কামিন্স, স্টার্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ত্রয়ী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড আবার টি-টোয়েন্টিতে ফিরেছেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় একদিনের পরেই হ্যাজলউড বলেছিলেন যে অস্ট্রেলিয়া ব্ল্যাক ক্যাপদের শক্তির কথা মাথায় রেখে একটি পূর্ণ-শক্তির দল বেছে নিতে চলেছে। ২০২২ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে শেষবারের মতো খেলার পরে ঘরের মাটিতে ২০২৪ সালের টি-টোয়েন্টি সিরিজে ফিরে আসলেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড এবং মিচেল স্টার্ক । প্যাট কামিন্স দলে থাকলেও এই সিরিজে অধিনায়ক করা হয়েছে মিচেল মার্শকে।

ডেভিড ওয়ার্নারকেও দলে রাখা হয়েছে। টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বাঁহাতি অজি তারকা। তবে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেন ওয়ার্নার। তাই তাঁকে দলে রাখা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ENG vs IND Live: অবশেষে খানিক স্বস্তি, বিধ্বংসী মেজাজে ব্যাট করা ডাকেটকে ফিরিয়ে ভারতকে সাফল্য এনে দিলেন প্রিন্স
অবশেষে খানিক স্বস্তি, বিধ্বংসী মেজাজে ব্যাট করা ডাকেটকে ফিরিয়ে ভারতকে সাফল্য এনে দিলেন প্রিন্স
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
ENG vs IND: লর্ডসে তৃতীয় ওয়ান ডে ম্যাচে কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন রোহিত, কোহলিরা?
লর্ডসে তৃতীয় ওয়ান ডে ম্যাচে কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন রোহিত, কোহলিরা?
ENG vs IND: লর্ডসে সিরিজ় নির্ণায়ক ম্যাচেই নেই বুমরা, তারকা বোলারের উদ্বেগজনক আপডেট দিল বিসিসিআই
লর্ডসে সিরিজ় নির্ণায়ক ম্যাচেই নেই বুমরা, তারকা বোলারের উদ্বেগজনক আপডেট দিল বিসিসিআই

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget