এক্সপ্লোর

প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ২৭৭

পারথ:#প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ২৭৭। টিম পেইন ১৬ এবং প্যাট কামিন্স ১১ রানে ব্যাট করছেন। #২৫১ রানে ছয় উইকেট হারাল অস্ট্রেলিয়া। হাফসেঞ্চুরির করার পর ইশান্ত শর্মার বলে আউট হলেন টিম হেড (৫৮)। # চতুর্থ উইকেটের পতনের পর অজি ইনিংসের হাল ধরেন শন মার্স ও টিম হেড। দুজনের জুটিতে ভর করে আঘাত সামলায় অস্ট্রেলিয়া। তাঁদের জুটিতে স্কোরবোর্ডে ৮৪ রান যোগ হওয়ার পর ফের উইকেটের পতন ঘটে। হনুমা বিহারীর বলে স্লিপে আজিঙ্কা রাহানের দুরন্ত ক্যাচে প্যাভিলয়নে ফিরে যান মার্স। তিনি করেন ৪৫ রান। ২৩২ রানে অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন হয়। #চা পানের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়া ৩ উইকেটে ১৪৫ রান করে। এরপর ইশান্ত শর্মার বলে আউট হয়ে যান হ্যান্ডসকোম্ব। তিনি করেন সাত রান।  ১৪৮ রানে চতুর্থ উইকেটের পতন  ঘটে অস্ট্রেলিয়ার। #লাঞ্চের পর অজি শিবিরে জোড়া আঘাত হানল ভারত। অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন জসপ্রিত বুমরাহ। ফিঞ্চ ৫০ রান করে এলবিডব্লু আউট হন। ১১২ রানে প্রথম উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার।এরপর উমেশ যাদব উসমান খোয়াজা (৫)-কে ফিরিয়ে দেন উমেশ যাদব। ১৩০ রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন ঘটে। এরপর ১৩৪ রানের মাথায় অন্য ওপেনার  হ্যারিসকে আউট করেন হনুমা বিহারী। হ্যারিস ৭০ রান করে আউট হন।  ক্রিজে রয়েছেন শন মার্স ও হ্যান্ডসকম্ব। এর আগে লাঞ্চ পর্যন্ত ভারতীয় বোলাররা কোনও সাফল্য পাননি। লাঞ্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ছিল বিনা উইকেটে ৬৬। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ২৭৭ পারথে ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। টসে হেরে ভারতের অধিনায়ক কোহলি বলেছেন, আমাদের বোলারদের সবুজ পিচের সুবিধা নিতে হবে। ভারতের প্রথম একাদশে দুটি পরিবর্তন হয়েছে। রোহিত শর্মার জায়গায় দলে নেওয়া হয়েছে হনুমা বিহারীকে। রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় দলে এসেছেন উমেশ যাদব। অস্ট্রেলিয়া অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টের দলে কোনও পরিবর্তন করেনি। ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়েছে অস্ট্রেলিয়ার। দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও মার্কাস হ্যারিসের জুটি দলের স্কোর ৫০ পার করেছে। অ্যাডিলেডে জিতে ভারত চার টেস্টের সিরিজে ১-০ এগিয়ে রয়েছে। ভারত: লোকেশ রাহুল, মুরলী বিজয়, বিরাট কোহলি (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্ত(উইকেটরক্ষক), ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সামি, জসপ্রিত বুমরাহ অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ, মার্কাস হ্যারিস, উসমান খোয়াজা, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্র্যাভিস হেড, টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথন লিওন, জোস হ্যাজেলউড

সেরা শিরোনাম

IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget