এক্সপ্লোর

Ashes 2023: অর্ধশতরান হাঁকালেন, টেস্ট কেরিয়ারে ৫ হাজার রানও পূরণ করলেন খাওয়াজা

Usman Khawaja: ৩৮৪ রান তাড়া করতে নেমেছে অস্ট্রেলিয়া। অজি ব্যাটিংয়ের ৩৭ তম ওভারে মার্ক উডের বলে ডাবলস নিয়ে নিজের টেস্ট কেরিয়ারের পাঁচ হাজার রান পূরণ করেন তিনি।

ওভাল: টেস্ট কেরিয়ারের পাঁচ হাজার রান পূরণ করলেন উসমান খাওয়াজা। এই মুহূর্তে অ্যাশেজ খেলতে ব্যস্ত অজি তারকা। ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া খেলতে নেমেছে পঞ্চম টেস্টে। সেই ম্য়াচেই প্রথম ইনিংসে অর্ধশতরান হাঁকালেন বাঁহাতি অজি ওপেনার। আর সেই সঙ্গেই টেস্টে ৫ হাজার রান পূরণ করলেন। পঞ্চম টেস্টের চতুর্থ দিনে ব্যাট করার সময় এই মাইলস্টোন স্পর্শ করেন খাওয়াজা। 

৩৮৪ রান তাড়া করতে নেমেছে অস্ট্রেলিয়া। অজি ব্যাটিংয়ের ৩৭ তম ওভারে মার্ক উডের বলে ডাবলস নিয়ে নিজের টেস্ট কেরিয়ারের পাঁচ হাজার রান পূরণ করেন তিনি। অজি ব্য়াটারদের তালিকায় ২১ নম্বর ব্যাটার হিসেবে পাঁচ হাজার রান পূরণ করেন খাওয়াজা। চতুর্থ দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া বোর্ডে তুলে নিয়েছে ১৩৫ রান। হাতে রয়েছে ১০ উইকেটই। খাওয়াজা অপরাজিত রয়েছেন ৬৯ রানে। এখনও পর্যন্ত আটটি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। আগামীকাল সেঞ্চুরি করার সুযোগ রয়েছে খাওয়াজার সামনে। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ডেভিড ওয়ার্নার। ৫৮ রান করে অপরাজিত রয়েছে।

অবসর লগ্নে গার্ড অফ অনার ব্রডকে

গতকালই হঠাৎ করে জানিয়ে দিয়েছিলেন যে ৩১ জুলাই ২২ গজে শেষবার মাঠে নামবেন। আজ মাঠে নামলেন আবেগে ভাসলেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা গার্ড অফ অনার দিলেন তারকা ইংরেজ পেসারকে। ব্যাট করতে এসে নিজের কেরিয়ারের শেষ বলে ছক্কা হাঁকালেন। ওভালের গ্যালারির প্রতিটি দর্শক উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালেন। অ্যাশেজের মঞ্চ আরও এক তারকা ক্রিকেটারের বিদায়ের সাক্ষী থাকল। 

ম্যাচের চতুর্থ দিন ব্যাট হাতে নেমে মিচেল স্টার্কের বলে পেল্লাই ছক্কা হাঁকান ব্রড। তাঁর আগে অ্যান্ডারসনের সঙ্গে জুটি বেঁধে ড্রেসিংরুম থেকে নামার সময় গার্ড অফ অনার দিয়েছিলেন অজি ক্রিকেটারা। এর আগে তৃতীয় দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ৩৮৯ রান বোর্ডে তুলে নিয়েছিল ইংল্যান্ড। এদিন সকালে ব্রড ও অ্য়ান্ডারসনই ব্যাট হাতে নামে। ৩৯৫ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। 

 তৃতীয় দিনের শেষেই নিজের অবসরের কথা ঘোষণা করে ব্রড জানান, 'কাল (রবিবার) বা সোমবার আমার শেষ ক্রিকেট ম্যাচ হতে চলেছে। এই সফরটা দুর্দান্ত ছিল। নটিংহ্যামশায়ার ও ইংল্যান্ডের হয়ে এতদিন ধরে প্রতিনিধিত্ব করাটা আমার কাছে দারুণ গর্বের। আমি সবসময়ই শীর্ষে থেকে শেষটা করতে চেয়েছি। এই সিরিজটা আমার কেরিয়ারের অন্যতম সেরা সিরিজ। দারুণ উপভোগ করেছি এই সিরিজটা।'

সেরা শিরোনাম

India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget