এক্সপ্লোর

India Tour of Australia 2021: ব্রিসবেনের হোটেলে সুযোগ-সুবিধা অমিল, সৌরভদের চাপে সুর নরম ক্রিকেট অস্ট্রেলিয়ার

India vs Australia, Test Series: ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ ও সিইও হেমাঙ্গ আমিন। তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে, ভারতীয় ক্রিকেটাররা সবরকম সুযোগ-সুবিধা পাবেন।

মুম্বই: করোনা আবহে কোয়ারেন্টিন সংক্রান্ত কঠোর নিয়মের জন্য ব্রিসবেনে চতুর্থ টেস্ট খেলতে যাওয়ার বিষয়ে ভারতীয় ক্রিকেট দলের আপত্তি ছিল। শেষপর্যন্ত ব্রিসবেনে অজিঙ্কা রাহানে, রোহিত শর্মারা গেলেও, সেখানে তাঁদের জন্য ন্যূনতম সুযোগ-সুবিধার ব্যবস্থাও ছিল না। হোটেলে জিমন্যাশিয়াম, সুইমিং পুল ব্যবহারের সুযোগ তো ছিলই না, এমনকী ঠিকসময়ে খাবারও পাওয়া যাচ্ছিল না। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসে বিসিসিআই। ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ ও সিইও হেমাঙ্গ আমিন। তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে, ভারতীয় ক্রিকেটাররা সবরকম সুযোগ-সুবিধা পাবেন। যদিও ভারতীয় দল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত হাউসকিপিং বা রুম সার্ভিস চালু হয়নি। তবে আশা করা যায়, দ্রুত এই সুযোগ-সুবিধাগুলি চালু হয়ে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘ভারতীয় দলকে রাখা হয়েছে গাব্বা থেকে চার কিলোমিটার দূরে একটি পাঁচতারা হোটেলে। সেখানে রুম-সার্ভিস বা হাউসকিপিংয়ের ব্যবস্থা ছিল না। জিম একেবারেই সাধারণ। সেখানে আন্তর্জাতিক মানের কোনও ব্যবস্থাই নেই। সুইমিং পুল ব্যবহারেরও সুযোগ ছিল না। ক্রিকেটাররা যখন হোটেলে প্রবেশ করেন, তখন জানানো হয়নি যে এসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে না। ম্যানেজার যখন এ বিষয়ে খোঁজ নিতে যান, তখন তাঁকে বলা হয়, ভারতীয় ও অস্ট্রেলিয়া দলের জন্য একই নিয়ম প্রযোজ্য। কোনও একটি দলের জন্য কোয়ারেন্টিনের কঠোর নিয়ম প্রযোজ্য নয়। তবে ভারতীয় ক্রিকেটারদের জন্য একটি টিমরুমের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ক্রিকেটাররা একে অপরের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন।’ সিরিজ আপাতত ১-১। প্রথম টেস্টে ভারতীয় দল পর্যুদস্ত হলেও, দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয় তুলে নিয়ে সমতা ফেরায়। এরপর সিডনিতে তৃতীয় টেস্ট ড্র হয়েছে। চোট-আঘাতে জর্জরিত ভারতীয় শিবির এবার সিরিজ জয়ের লক্ষ্যে গাব্বায় খেলতে নামবে। দলের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য চোটের জন্য খেলতে পারবেন না। এই পরিস্থিতিতে রাহানেরা যদি চতুর্থ টেস্ট জিতে সিরিজ দখল করেন, তাহলে তাঁরা পরপর দু’বার অস্ট্রেলিয়ার মাটি থেকে সিরিজ জিতে দেশে ফিরবেন। গতবারও সিরিজ জিতেছিল ভারত। ফলে চতুর্থ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিডনিতে ঋষভ পন্থ, হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিনরা যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে তাঁরা আত্মবিশ্বাস নিয়েই গাব্বায় খেলতে নামবেন। মাঠের বাইরে যতই সমস্যা থাকুক না, মাঠে লড়াই করতে তৈরি ভারতীয় দল।

সেরা শিরোনাম

India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget