এক্সপ্লোর

এজবাস্টনে ইংরেজদের হার, অ্যাশেজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া

নাথান লিয়ঁর ৬ আর প্যাট কামিন্সের ৪, স্পিন আর পেস আক্রমণেই ভস্মে পরিণত হল ব্রিটিশ বিক্রম।

বার্মিংহাম: নাথান লিয়ঁর ৬ আর প্যাট কামিন্সের ৪, স্পিন আর পেস আক্রমণেই ভস্মে পরিণত হল ব্রিটিশ বিক্রম। বিশ্বকাপ জয়ের পর অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচেই হার ইংল্যান্ডের। দ্বিতীয় ইনিংসে কার্যত ব্যাটিং ভরাডুবি হল ব্রিটিশ ব্যাটিং লাইনআপের। ৩৯৮ রানের টার্গেট তাড়া করতে গিয়ে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে গেল জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড। ২৫১ রানে এজবাস্টন টেস্ট জিতে চলতি অ্যাশেজে ১-০ এগিয়ে গেল টিম পেইনের অস্ট্রেলিয়া।

বার্মিংহামের এজবাস্টনে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অজি দল। সেই ইনিংসে স্টিভ স্মিথ ছাড়া টপ অর্ডারের কেউই ব্রিটিশ আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি। পিটার সিডলকে (৪৪) নিয়ে একা লড়াই করেছেন স্টিভ স্মিথ। নির্বাসিত থাকার পর কামব্যাকেই খেলে যান ১৪৪ রানের ঝকঝকে ইনিংস। দ্বিতীয় ইনিংসেও ততটাই ঝলমলে ছিল তাঁর ইনিংস। অ্যাশেজের প্রথম টেস্টে পরপর দুই ইনিংসে লাগাতার শতরান করেন স্মিথ (১৪৪ ও ১৪২)। দ্বিতীয় ইনিংসে শতরান করেন ম্যাথিউ ওয়েডও (১১০)।

ব্রিটিশদের হয়ে প্রথম ইনিংসে শতরান করে ইংল্যান্ডকে ম্যাচের চালক আসনে বসিয়ে দেন ওপেনার ররি জোসেফ বার্নস (১৩৩)। অর্ধশতরান করেন জেসন রয় ও বেন স্টোকস। দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকেও অজি ব্যাটসম্যানদের দাপটে ৩৯৭ রানের লিড নেয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে সেভাবে নজর কাড়তে পারেননি ৪৫০ উইকেট পাওয়া তারকা স্টুয়ার্ট ব্রড। যদিও শেষ ইনিংসে  প্রথমবারের মতো এবারও ইংল্যান্ড ব্যাটিংকে নাকানিচুবানি খাইয়ে ছাড়ালেন লিয়ঁ ও কামিন্স। কোনও ব্রিটিশ ব্যাটসম্যানই ম্যাচের পঞ্চম দিনে ৫০ রানের গণ্ডি টপকাতে পারেননি। এই ম্যাচে মোট ৯টি উইকেট পেয়েছেন অজি স্পিনার নাথান লিয়ঁ। ৭টি উইকেট এসেছে কামিন্সের ঝুলিতেও। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন স্টিভ স্মিথ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget