এক্সপ্লোর

Australian Open 2024: পিছিয়ে পড়েও স্মরণীয় লড়াই, অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন বোপান্নারা

Rohan Bopanna-Matthew Ebden প্রথম সেটে এক সময় ৫-০ পিছিয়ে পড়েও দুরন্তভাবে লড়াই করে ৭-৬ প্রথম সেট জেতেন বোপান্নারা।

মেলবোর্ন: বয়স বহুদিন আগেই ৪০ পেরিয়েছে। তাও এখনও গ্র্যান্ড স্ল্যামে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন ভারতের টেনিস তারকা রোহন বোপান্না (Rohan Bopanna)। বছরের শুরুতে অস্ট্রলিয়ান ওপেনের (Australian Open 2024) শুরুটাও তিনি জয় দিয়েই করলেন। ডাবলসের প্রথম রাউন্ডে ম্যাথিউ এবডেনের (Matthew Ebden) সঙ্গে জুটি বেঁধে তিন সেটের লড়াইয়ের পর দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন বোপান্নারা। ম্যাচের স্কোর বোপান্নাদের পক্ষে ৭-৬ (৫), ৪-৬, ৭-৬ (১০-২)। তাঁরা অস্ট্রেলিয়ান জুটি জেমস ডাকওয়ার্থ এবং মার্ক পোলমান্সকে হারালেন।

দুই দলই কিন্তু ধারেভারে, কেউই একে অপরের থেকে কম ছিলেন না। তবে ডাকয়ার্থদের ১১০ পয়েন্টের তুলনায় বোপান্নারা ১১৪ পয়েন্ট জিতে নেয়। সার্ভিস থেকে পয়েন্ট অর্জনের ক্ষেত্রেও কিন্তু এগিয়ে ভারতীয়রাই। বোপান্নাদের সার্ভিস থেকে ৮০ পয়েন্টের তুলনায় অজ়ি জুটি সার্ভিস থেকে ৭১ পয়েন্ট জিতে নেয়।

প্রথম সেটে বোপান্নারা অজ়ি দুটির বিরুদ্ধে বিরাট ব্য়বধান, ৫-০ পিছিয়ে ছিলেন। তবে বিন্দুমাত্র বিচলিত না হয়ে অনবদ্য লড়াইয়ের নিদর্শন দেন বোপান্না-এবডেন। তাঁরা প্রথমে সেট টাই ব্রেকারে নিয়ে যান এবং সেখান থেকে অভিজ্ঞতার পরিচয় দিয়ে সেট জিতেও নেন। তবে দ্বিতীয় সেটে ডাকওয়ার্থরা আর সেই উপক্রম হতে দেননি। সেট জিতে ম্যাচে সমতায় ফেরেন অজ়ি জুটি। ম্যাচ গড়ায় তৃতীয় সেটে। 

বোপান্নারা কোর্টকে দারুণভাবে কাজে লাগিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেন। অস্ট্রেলিয়ান জুটি সমানে সমানে টেক্কা দেন বটে। তবে শেষমেশ বোপান্নারাই ম্যাচে বিজয়ী হয়। জন মিলম্যান এবং এডওয়ার্ড উইন্টারের বিরুদ্ধে পরবর্তী রাউন্ডে শুক্রবার কোর্টে নামবেন বোপান্না ও এবডেনের জুটি।

নাগালের হার

আলেকজান্ডার বুবলিককে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2024) প্রথম রাউন্ডে হারিয়ে সকলের নজর কেড়েছিলেন সুমিত নাগাল (Sumit Nagal)। তবে তাঁর স্বপ্নের দৌড় দ্বিতীয় রাউন্ডেই থেমে গেল। চিনের তরুণ তারকা শ্যাঙ জুনচেঙ্গের বিরুদ্ধে চার সেটের লড়াইয়ে দুই ঘণ্টা ৫০ মিনিটের ম্যাচে পরাজিত হতে হল ভারতের এক নম্বর সিঙ্গেলস টেনিস তারকাকে। ম্যাচের প্রথম সেট দাপুটে মেজাজে জিতে নিলেও শেষরক্ষা হল না। চিনের টিনএজ তারকার বিরুদ্ধে নাগালের ম্যাচের স্কোরলাইন ৬-২, ৩-৬, ৫-৭, ৪-৬। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: ডিপফেকের শিকার সচিন, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করল মুম্বই পুলিশ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Lionel Messi: ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই বিশ্বকাপ 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget