এক্সপ্লোর

BOA Election: বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচনে পরাজিত মুখ্যমন্ত্রীর ভাই

Babun Banerjee: ৪৫ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী বিরোধী গোষ্ঠীর চন্দন রায়চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ২০টি ভোট।

কলকাতা: বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের (Bengal Olympic Association) সভাপতি পদে লড়াইয়ে হার স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়ের (Babun Banerjee)। যাঁর আর এক পরিচয়, তিনি মুখ্যমন্ত্রীর ভাই। ৪৫ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী বিরোধী গোষ্ঠীর চন্দন রায়চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ২০টি ভোট। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদে বড় ব্যবধানে হার বাবুন বন্দ্যোপাধ্যায়ের।

বেঙ্গল অলিম্পিক সংস্থার নির্বাচর ঘিরে উত্তেজনার পারদ ছিল ঊর্ধ্বমুখী। শুক্রবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ভোটগ্রহণ হয়। মোট ৬৮ জন ভোটারের মধ্যে ভোট দেন ৬৭ সদস্য। এক ভোটার ব্যক্তিগত কারণে আসতে পারেননি। ৬৭ ভোটারের মধ্যে ম্যাজিক ফিগার ছিল ৩৪। অর্থাৎ, ৩৪ ভোট পেলে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের মসনদে বসা নিশ্চিত ছিল। 

মুখ্যমন্ত্রীর ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ২০টি ভোট। তাঁর বিরুদ্ধে প্রেসিডেন্ট পদে লড়াই করছিলেন যিনি, সেই চন্দন রায়চৌধুরী পেয়েছেন ৪৫ ভোট। একটি ভোট বাতিল হয়েছে। বড় ব্যবধানে হার হয়েছে মুখ্যমন্ত্রীর ভাইয়ের। ২০১৬ সালে এই চন্দন রায়চৌধুরীকে হারিয়েই বিওএ-তে পদে এসেছিলেন বাবুন। চন্দর বেঙ্গল রোয়িং অ্যাসোসিয়েশনের সচিবও।

শুধু প্রেসিডেন্ট পদেই নয়, সচিব পদেও ভরাডুবি হয়েছে বাবুন বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব পদে বিদায়ী প্রেসিডেন্ট বাবুনের গোষ্ঠীর প্রার্থী ছিলেন কল্যাণ চট্টোপাধ্যায়। তিনিও হেরে গিয়েছেন। তিনিও পেয়েছেন ২০ ভোট। সচিব পদে বিরোধী গোষ্ঠীর প্রার্থী ছিলেন জহর দাস। তিনি পেয়েছেন ৪১টি ভোট। এই পদেও বিদায়ী শাসক গোষ্ঠীর প্রার্থী হেরে গিয়েছেন।

মোট ১৪টি পদে নির্বাচন ছিল। তার মধ্যে কোষাধ্যক্ষ পদে কমল মৈত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জিতে গিয়েছেন। বাকি ১৩টি পদের মধ্যে প্রেসিডেন্ট ও সচিব পদে পরাজয় বিদায়ী শাসক গোষ্ঠীর কাছে বিরাট ধাক্কা।

ভোটের আগেই বাবুন অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রীর দাদা অজিত বন্দ্যোপাধ্যায় বিওএ নির্বাচনে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। যদিও অজিত বন্দ্যোপাধ্যায় নিজে নির্বাচনে লড়াই করেননি। নির্বাচন কমিশনার হিসাবে তিনি ছিলেন। তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাবুন। তারপর থেকেই ময়দান সরগরম ছিল।        

আরও পড়ুন: বন্ধুর প্রেমের প্রস্তাবে রাজি, স্নেহাশিস-কন্যার নতুন ইনিংস, খুশির হাওয়া সৌরভের পরিবারে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget