এক্সপ্লোর

Karim Benzema : ক্লাসিকোয় বেঞ্জিমা-ম্যাজিক, বার্সেলোনাকে চূর্ণ করে কোপা দেল রে-র ফাইনালে রিয়াল

Real Madrid vs Barcelona : ১৯৯৫ সালের জানুয়ারির পর এই প্রথমবার রিয়ালের কাছে চার গোলের ব্যবধানে হারতে হল বার্সাকে। তাও আবার নিজেদের ঘরের মাঠ ন্যু ক্যাম্পে।

বার্সেলোনা : বার্সেলোনার ঘরের মাঠে গিয়ে তাদের চূর্ণ করল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। করিম বেঞ্জিমার দুরন্ত হ্যাটট্রিকের সুবাদে ৪-০ গোলে জিতে কোপা দেল রে'র ফাইনালে পৌঁছে গেল তারা। ১৯৯৫ সালের জানুয়ারির পর এই প্রথমবার রিয়ালের কাছে চার গোলের ব্যবধানে হারতে হল বার্সেলোনাকে (Barcelona)। তাও আবার নিজেদের ঘরের মাঠ ন্যু ক্যাম্পে (Nou Camp)। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতেছে রিয়াল।

প্রথমার্ধের সংযোজিত সময়ে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়ার। যারপর দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করে বার্সাকে চূর্ণ করেনস করিম বেঞ্জিমা (Karim Benzema)। ম্যাচের ৫০ মিনিটের মাথায় বেঞ্জিমার প্রথম গোল। তার মিনিট আটেক পরেই পেনাল্টি থেকে তাঁর দ্বিতীয় গোল। আর খেলার ৮০ মিনিটের মাথায় ফের একবার বেঞ্জিমা-ম্যাজিক। ক্লাসিকোর মঞ্চে হ্যাটট্রিকের সুবাদে রিয়ালকে কোপা দেল রে-র ফাইনালে পৌঁছে দেন তিনি। ১৯৬৩ সালের পর এই প্রথমবার কোনও রিয়াল মাদ্রিদের ফুটবলার হ্যাটট্রিক করলেন ন্যু ক্যাম্পে। 

প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে থেকে ঘরের মাঠে ক্লাসিকোয় খেলতে নেমেছিল জাভির প্রশিক্ষণাধীন বার্সেলোনা। রিয়ালের বিরুদ্ধে টানা চতুর্থ জয়ের লক্ষ্যে নেমে উল্টে চার গোলের লজ্জা হজম করতে হল তাঁদের। যার জেরে দুই লেগের কোপা দেল রে-র সেমিফাইনালে ৪-১ গোলের ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। আগামী ৬ মে সেভিয়ার কার্টুজা স্টেডিয়ামে ওসাসুনার বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে নামবে তারা। প্রসঙ্গত, ১৯৯৫ সালের জানুয়ারি মাসের পরে দীর্ঘ ২৮ বছর পরে বার্সেলোনাকে চার গোলের ব্যবধানে হারাল রিয়াল মাদ্রিদ। 

কার্লো আন্সেলোত্তির প্রশিক্ষণাধীন রিয়ালের কাছে বিধ্বস্ত হওয়ার পর বার্সেলোনা কোচ জাভি বলেছেন, 'প্রথমার্ধে ভাল ফুটবল খেললেও সুযোগ কাজে লাগাতে পারিনি আমরা। আর দ্বিতীয় গোলটার পর ফল ভুগতে হয়েছে আমাদের। আর আগেও বহুবার বলেছি, রিয়াল ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিল। তারা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন দল।' অপরদিকে, বেঞ্জিমার প্রশংসা করে আন্সেলোত্তির বক্তব্য, পুরো ফিট থাকলে ও কী করতে পারে, সেটা ফের একবার দেখিয়ে দিল। আশা রাখি আরও ব্যালন ডি'ওর উঠবে ওঁর ঝুলিতে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Real Madrid C.F. (@realmadrid)

আরও পড়ুন- আইপিএল উপহার! ইডেনে ম্যাচ শেষ হওয়ার পর মেট্রোর বিশেষ পরিষেবা

সেরা শিরোনাম

Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা

ভিডিও

Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget