এক্সপ্লোর

Hardik and Krunal Pandya: পাণ্ড্য ভাইদের নিয়ে ক্ষোভ জমছে রাজ্য ক্রিকেট সংস্থায়

Baroda Cricket Association News: প্রথমজন ক্রুণাল পাণ্ড্য। দ্বিতীয়জন হার্দিক পাণ্ড্য। দুজনের বিরুদ্ধেই ভুরিভুরি অভিযোগ শোনা যাবে বঢোদরা রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের সঙ্গে কথা বললেই।

বঢোদরা: একজনের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি নিজেকে এতটাই বড় তারকা ভাবেন যে, রাজ্য দলের প্র্যাক্টিসে আসেন না। সরাসরি ম্যাচ খেলতে নামেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে নানারকম শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে।

আরেকজন নাকি এতটাই উদ্ধত যে, কোন টুর্নামেন্টে খেলবেন আর কোনটায় খেলবেন না, নিজে থেকে জানান না। এমনকী, রাজ্য ক্রিকেট সংস্থা থেকে ই মেল মারফত জানতে চাওয়া হলে দায়সারা উত্তর দেন।

প্রথমজন ক্রুণাল পাণ্ড্য (Krunal Pandya)। দ্বিতীয়জন তাঁর চেয়ে বয়সে ঠিক দু'বছরের ছোট। ভাই হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। দুজনের বিরুদ্ধেই ভুরিভুরি অভিযোগ শোনা যাবে বঢোদরা রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের সঙ্গে কথা বললেই।

গত মরসুমে দীপক হুডার সঙ্গে বচসায় জড়িয়েছিলেন ক্রুণাল। সেই সংঘাত এতটাই তীব্র আকার ধারণ করে যে, দল থেকেই সরে দাঁড়িয়েছিলেন দীপক। সেই সময় বঢোদরা ক্রিকেট সংস্থার কর্তারা ক্রুণালের পাশেই ছিলেন।

কিন্তু পরে পরিস্থিতি বদলাতে শুরু করে। বিশেষ করে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে বঢোদরার ব্যর্থতার পর। সেই টুর্নামেন্টের পর ক্রুণাল নিজেই নেতৃত্ব ছেড়ে দেন। শোনা যাচ্ছে, তিনি নাকি দলের প্র্যাক্টিস সেশনে গরহাজির থাকতেন। সরাসরি ম্যাচে নামতেন। বঢোদরা ক্রিকেট সংস্থার এক কর্তা জানিয়েছেন, বিজয় হাজারে ট্রফির আগে ক্রুণালকে বলে দেওয়া হয়েছে, তিনি কোনও প্র্যাক্টিস সেশন বাদ দিতে পারবেন না। দলের সতীর্থদের সঙ্গে প্র্যাক্টিস করতে হবে।

হার্দিক জাতীয় দলের বাইরে। পিঠের চোট পুরোপুরি সারেনি তাঁর। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে খেলানো নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। বিশেষ করে তিনি বল করতে পারছিলেন না বলে প্রশ্ন উঠেছিল কেন তাঁকে অলরাউন্ডার হিসাবে দলে রাখা হয়েছে। বঢোদরা ক্রিকেট সংস্থার এক কর্তা জানিয়েছেন, হার্দিক বিজয় হাজারে ট্রফি খেলবেন কি না, তা জানার জন্য ই মেল করা হয়েছিল। সেই মেলের এক লাইন জবাব দিয়েছেন হার্দিক। জানিয়েছেন, রিহ্যাবের জন্য তিনি মুম্বইয়ে। যে উত্তরে সন্তুষ্ট হতে পারেনি রাজ্য সংস্থা। মঙ্গলবারই হার্দিক একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে তাঁকে ফিটনেস ট্রেনিং করতে দেখা যাচ্ছে। রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা প্রশ্ন তুলছেন, স্পষ্টভাবে জানাতে হার্দিকের সমস্যা কোথায়!

এই পরিস্থিতিতে বুধবার বাংলার বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে বঢোদরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান

ভিডিও

Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget