এক্সপ্লোর

Syed Mushtaq Ali Trophy: মুস্তাক আলি ট্রফিতে বদলে যাচ্ছে নিয়ম, বদলাচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মও

Syed Mushtaq Ali Trophy 2023: গতবারই প্রথমবার ইম্প্যাক্ট প্লেয়ারের ব্যবহার করা হয়েছিল মুস্তাক আলিতে। কিন্তু গতবার কোনও ইনিংসের ১৪ ওভারের পরই ইম্প্যাক্ট প্লেয়ারকে ব্যবহার করানো হত।

মুম্বই: বিসিসিআইয়ের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়ম মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে (Sayed Mustaq Ali T20 Trophy) আসন্ন মরসুমে কিছু বদল আনা হচ্ছে। মূলত তিনটি বদল হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। মোট ৩টি বদল করা হচ্ছে নতুন মরসুম থেকে। প্রত্যেক ওভারের জন্য দুটো করে বাউন্সার নির্ধারণ করা হয়েছে। ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মেও কিছু বদল আনা হচ্ছে। গতবারই প্রথমবার ইম্প্যাক্ট প্লেয়ারের ব্যবহার করা হয়েছিল মুস্তাক আলিতে। কিন্তু গতবার কোনও ইনিংসের ১৪ ওভারের পরই ইম্প্যাক্ট প্লেয়ারকে ব্যবহার করানো হত। কিন্তু এবার থেকে নতুন নিয়মে ইনিংসের যে কোনও সময়ই এই ইম্প্যাক্ট প্লেয়ারকে ব্যবহার করতে পারবে কোনও দল। গত আইপিএলেও এভাবেই এই ইম্প্যাক্ট প্লেয়ারের ব্যবহার করানো হয়েছে। 

এছাড়াও দলগুলো এবার থেকে টসের আগেই দলগুলোকে তাঁদের প্রথম একাদশ ঘোষণা করতে হবে। এছাড়াও চারটি সাবস্টিটিউট প্লেয়ারের নামও ঘোষণা করতে হবে। মুম্বইয়ে গতকাল বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক ছিল। সেখানেই এই নিয়মগুলোয় বদল আনা হয়েছে। উল্লেখ্য, চলতি মরসুমে ১৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চলবে মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফি। ইরানি কাপের পর ও বিজয় হাজারে ট্রফির আগেই এই টুর্নামেন্ট আয়োজিত হবে। 

ভিন দেশের টি-টোয়েন্টি লিগে (T20 Cricket) খেলার জন্য কি অসময়ে অবসর ঘোষণা করে দিচ্ছেন ভারতীয় ক্রিকেটারেরা (Indian Cricketers)? হয়তো এরকমই আশঙ্কা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বিদেশি টি-টোয়েন্টি লিগে অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে ভারতীয় বোর্ড। শুক্রবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে বলেই বিশ্বস্ত সূত্রের খবর। ক্রিকেটারেরা বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার জন্য তাড়াহুড়ো করে অবসর নিয়ে ফেলছেন বলে আলোচনা হয় বৈঠকে। সেটা বন্ধ করতে চাইছে বোর্ড। বোর্ড সচিব জয় শাহ সাংবাদিকদের বলেছেন, 'আমরা প্লেয়ারদের সময়ের আগে অবসরের প্রবণতা বন্ধ করার জন্য একটি নিয়ম তৈরি করব।'

এখনকার নিয়ম অনুযায়ী, ভারতীয়রা ক্রিকেটারেরা আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর ঘোষণা করলে বিদেশে টি-টোয়েন্টি লিগে খেলতে পারেন। ইরফান ও ইউসুফ পাঠান, পার্থিব পটেল, এস শ্রীসন্থ, স্টুয়ার্ট বিনিরা জিম অ্যাফ্রো টি-টেন লিগ খেলবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে অংশ নেওয়ার কথা ছিল অম্বাতি রায়ডুরও। রবিন উত্থাপ্পা এবং ইউসুফ পাঠান বছরের শুরুতে আইএল টি-টোয়েন্টিতে অংশ নিয়েছিলেন। কিন্তু দ্রুত অবসর নেওয়া খেলোয়াড়দের সংখ্যা ক্রমেই বাড়ছে। তাঁরা আইপিএলেও অংশ নেন না। বরং বিদেশী টি-টোয়েন্টি লিগে খেলতে আগ্রহী তাঁরা। যেটা বোর্ড কর্তাদের চিন্তা বাড়াচ্ছে।

 

 

সেরা শিরোনাম

India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget