এক্সপ্লোর

অভিষেকের দিনেই শেষবার ব্যাট হাতে নামা, কোটি কোটি ভক্তকে প্রেরণা দেওয়ার জন্য সচিনকে ধন্যবাদ জানিয়ে বার্তা

দেখতে দেখতে ৩১ বছর কেটে গিয়েছে। ১৯৮৯ সালের ১৫ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল এক বিস্ময় বালকের। ক্রিকেটবিশ্ব যাকে পরবর্তীতে চিনবে সচিন রমেশ তেন্ডুলকর নামে।

মুম্বই: দেখতে দেখতে ৩১ বছর কেটে গিয়েছে। ১৯৮৯ সালের ১৫ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল এক বিস্ময় বালকের। ক্রিকেটবিশ্ব যাকে পরবর্তীতে চিনবে সচিন রমেশ তেন্ডুলকর নামে। এবং, ২০১৩ সালে এই ১৫ নভেম্বরই শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে মাঠে নেমেছিলেন কিংবদন্তি। এই বিশেষ দিনে মাস্টার ব্লাস্টারকে ধন্যবাদ জানিয়ে বিশেষ বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৯৮৯ সালে করাচিতে এ দিনই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিনের। পরের ২৪ বছর বিশ্বক্রিকেটকে ব্যাট হাতে শাসন করেছেন। ২০১৩ সালের ১৫ নভেম্বরই আন্তর্জাতিক ক্রিকেটে শেষ বারের মতো ব্যাট করতে নেমেছিলেন তিনি। রবিবার সোশ্যাল মিডিয়ায় সচিনের প্রথম ও শেষ আন্তর্জাতিক ম্যাচের ছবি পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতে লেখা হয়েছে, ‘এই দিনে ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিনের। ২০১৩ সালে এই দিনই কিংবদন্তি শেষবারের মতো টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট করতে নেমেছিলেন। বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ’।
করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক টেস্টে ১৫ রান করেছিলেন সচিন। আর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেরিয়ারের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সচিনের ব্যাটে এসেছিল ৭৪ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করেছেন সচিন। তার মধ্যে টেস্টে শতরানের সংখ্যা ৫১। ওয়ান ডে-তে ৪৯। টেস্ট ও একদিনের ক্রিকেটে তাঁর মোট রান যথাক্রমে ১৫৯২১ ও ১৮৪২৬। কেরিয়ারে মোট ৬টি বিশ্বকাপ খেলেছেন মাস্টার ব্লাস্টার। ২০১১ সালে জিতেছেন বিশ্বকাপ।

সেরা শিরোনাম

Asish Nehra: ভারতীয় ক্রিকেট দলের কোচ হবেন? কলকাতায় এসে সৌরভের টিম ইন্ডিয়ার তারকা বললেন...
ভারতীয় ক্রিকেট দলের কোচ হবেন? কলকাতায় এসে সৌরভের টিম ইন্ডিয়ার তারকা বললেন...
Saurasish Lahiri: অভিযোগ তুলে নিয়েছেন সৌরাশিস, বিবৃতি সিএবির, 'ভুল তথ্য', ফের বোমা অফস্পিনারের
অভিযোগ তুলে নিয়েছেন সৌরাশিস, বিবৃতি সিএবির, 'ভুল তথ্য', ফের বোমা অফস্পিনারের
Ishan Kishan: দলীপ ট্রফির ফাইনালে বিধ্বংসী ঈশান, ডাবল সেঞ্চুরি করে ভাঙলেন যশস্বীর রেকর্ড
দলীপ ট্রফির ফাইনালে বিধ্বংসী ঈশান, ডাবল সেঞ্চুরি করে ভাঙলেন যশস্বীর রেকর্ড
Raina On Kohli: অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না
অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না

ভিডিও

Swasthya Bhavan: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! তালিকায় কোন কোন হাসপাতাল?
Suvendu Adhikari :
Nandigram- Rejinagar By Election 2026। ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচন
Supreme Court on TMC: বিলবোর্ড কাণ্ডে 'কালীঘাট তৃণমূল'-র আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত
Delhi Building Collapse: দিল্লির বিল্ডিং-বিপর্যয়,৭ পড়ুয়ার মৃত্যু! ঘটনায় গ্রেফতার PG বিল্ডিংয়ের মালিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget