এক্সপ্লোর

BCCI Update: বোর্ডের বার্ষিক চুক্তিতে গ্রেডেশনে নামতে পারেন রাহানে, পূজারা

BCCI Update: দক্ষিণ আফ্রিকায় একটি অর্ধশতরান ছাড়া ২ ব্যাটারের ব্যাটই কথা বলেনি। এমনও শোনা যাচ্ছে যে দেশের জার্সিতে দক্ষিণ আফ্রিকার (south africa) মাটিতেই শেষ টেস্ট খেলে ফেলেছেন তাঁরা।

মুম্বই: ক্রমাগত খারাপ পারফরম্যান্সের জের। এবার বোর্ডের বার্ষিক চুক্তির গ্রেডেশনে নেমে যেতে পারেন অজিঙ্ক রাহানে (ajinkya rahane) ও চেতেশ্বর পূজারা (cheteswar pujara)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে একটি অর্ধশতরান ছাড়া ২ ব্যাটারের ব্যাটই কথা বলেনি। এমনও শোনা যাচ্ছে যে দেশের জার্সিতে দক্ষিণ আফ্রিকার (south africa) মাটিতেই শেষ টেস্ট সিরিজ খেলে ফেলেছেন ২ অভিজ্ঞ তারকা ক্রিকেটার। কিন্তু এবার শোনা যাচ্ছে যে বোর্ডের বার্ষিক চুক্তির এ গ্রেড থেকে বি-তে নেমে যেতে পারেন রাহানে, পূজারা। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের সেপ্টেম্বরের পর্যন্ত বার্ষিক চুক্তির কাগজ তৈরি। অফিশিয়াল ঘোষণা হয়ত খুব তাড়াতাড়িই হবে। এদিকে সূত্রের খবর, ইশান্ত শর্মারও গ্রেডেশন এ থেকে নেমে বি হতে পারে। 

এদিকে, অন্যান্য ক্রিকেটারদের মধ্য়ে মহম্মদ সিরাজের সি গ্রেড থেকে বি অথবা এ গ্রেডে উন্নতি হতে পারে। এ গ্রেডেও উঠে আসতে পারেন তিনি। অন্যদিকে আরেক ফাস্ট বোলার উমেশ যাদব বি গ্রেড থেকে নেমে যেতে পারেন সি গ্রেডে। উল্লেখ্য, এ+ গ্রেডে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও জশপ্রীত বুমরা। এ গ্রেডে রয়েছেন ঋষভ পন্থ, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজে দলে ফিরছেন রোহিত শর্মা (rohit sharma)। পূর্ণাঙ্গ অধিনায়ক এই প্রথমবার দলকে নিয়ে মাঠে নামবেন হিটম্যান। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য দক্ষিণ আফ্রিকা (south africa) সফর থেকে ছিটকে গিয়েছিলেন এই মুম্বইয়ের (mumbai) ওপেনার। কিন্তু চোট সারিয়ে এবার ফিরছেন রোহিত। রোহিতের নেতৃত্বে মাঠে নামবেন বিরাট কোহলি। এই বিষয়টিও আলাদা একটা উত্তেজনা তৈরি করবে সিরিজে। কারণ বিরাট-রোহিত তরজা ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক ইতিহাসে খুব চর্চিত অধ্যায়। ২ জনেই এই বিষয়ে কোনো নেতিবাচক কিছু না বললেও একটা দূরত্ব যে রয়েছে, তার আঁচ মিলেছে অনেক কিছু থেকেই। তার মধ্যে দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিরাটের নেতৃত্ব কেড়ে রোহিতকে জাতীয় দলে সীমিত ওভারের ফর্ম্যাটে নেতৃত্ব দেওয়া হয়। এরপর প্রথমবার একসঙ্গে মাঠে নামতে চলেছেন ২ জন আসন্ন সিরিজে। 

 

 

সেরা শিরোনাম

India Vs New Zealand Live: ৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, হাফ সেঞ্চুরি পেরিয়ে, লড়ছেন নিকোলস-ফিলিপস
৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, হাফ সেঞ্চুরি পেরিয়ে, লড়ছেন নিকোলস-ফিলিপস
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget