এক্সপ্লোর

ENG vs IRE: লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়ে ডন ব্র্যাডম্যানের ৯৩ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন বেন ডাকেট

ENG vs IRE Test: এর আগে ১৯৩০ সালে ১৬৬ বলে লর্ডসে টেস্টে দেড়শো রান পূরণ করেছিলেন ডন ব্র্যাডম্যান। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন ডাকেট।

লর্ডস: আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্টে লর্ডসে সেঞ্চুরি হাঁকালেন ইংল্যান্ডের ব্য়াটার বেন ডাকেট। আর এই সেঞ্চুরি হাঁকানোর সঙ্গে সঙ্গেই ডন ব্র্যাডম্যানের ৯৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন এই ইংলিশ ওপেনার। লর্ডসে শুক্রবার ১৫০ বলে ১৫০ রান পূরণ করেন ডাকেট। যা লর্ডসের মাটিতে টেস্টে দ্রুততম দেড়শো রান কোনও ব্যাটারের। এছাড়াও ১৯২৪ সালের পর প্রথম ব্যাটার হিসেবে লর্ডসে লাঞ্চের আগেই সেঞ্চুরি পূরণ করলেন কোনও ব্যাটার। ২৮ বছরের এই তরুণ ব্যাটারের জন্য বিশেষ দিন ছিল, কারণ এটি ছিল ডাকেটের দ্বিতীয় টেস্ট শতরান ও ঘরের মাঠে প্রথম।

এর আগে ১৯৩০ সালে ১৬৬ বলে লর্ডসে টেস্টে দেড়শো রান পূরণ করেছিলেন ডন ব্র্যাডম্যান। শুক্রবার লর্ডস টেস্টে ১৬ বল কম খেলেই দেড়শো রান পূরণ করেন ডাকেট। ইংল্য়ান্ডের ব্যাটার শেষ পর্যন্ত ১৮২ রানের ইনিংস খেলে আউট হন। ম্যাচে আরেক ইংলিশ ব্য়াটার ওলি পোপ দ্বিশতরানের ইনিংস খেলেন। 

দিনের শেষে ডাকেট বলেন, ''সবাই বলে যে লর্ডসে সেঞ্চুরির মাহাত্ম্যই আলাদা। তাই এই মাঠে সেঞ্চুরির অনুভূতিই আলাদা। ওলি পোপের সঙ্গে পার্টনারশিপ গড়তে পেরে ভাল লাগছে। ক্রিজের উল্টোদিকে দাঁড়িয়ে পোপের ব্যাটিং দেখার মজাটাই আলাদা।'' বেন ডাকেট প্রথম দিনে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ৮টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে। দ্বিতীয় দিনে তিনি ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ১৪টি বাউন্ডারির সাহায্যে ১০৬ বলে। তিনি ১৫০ রানের গণ্ডি টপকে যান ২০টি বাউন্ডারির সাহায্যে ১৫০ বলে।

পোপ আবার এদিন ১৬৬ বলে দেড়শোর রানের গণ্ডি পূরণ করেন। সেক্ষেত্রে ডন ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেলেন পোপ। তিনি ১৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬৬ বলে ১৫০ রানের গণ্ডি টপকে যান। অন্য়দিকে ২৪টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১৭৮ বলে ১৮২ রানের ইনিংস খেলে আউট হন। 

পোপ তাঁর ইনিংসে মোট ২২টি বাউন্ডারি হাঁকান। ৩টি ওভার বাউন্ডারিও হাঁকান। শেষ পর্যন্ত ২০৭ বলে ব্যক্তিগত দ্বিশতরান পূরণ করেন পোপ। তিনি ভেঙে দেন ইয়ান বোথামের রেকর্ড। ১৯৮২ সালে ইংল্য়ান্ডের মাটিতে ২২০ বলে ভারতের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকিয়েছিলেন বোথাম। যা ছিল যে কোনও ব্য়াটারের ইংল্যান্ডের মাটিতে হাঁকানো দ্রুততম দ্বিশতরান। সেই রেকর্ডও টপকে পোপ এদিন ২০৭ বলে ডাবল সেঞ্চুরি হাঁকান। শেষ পর্যন্ত ২০৫ রানে আউট হন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
FIFA World Cup 2026: কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
FIFA World Cup 2026: এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?
এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?
Indian Cricket Team: ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি
ফিল্ডিংয়ের দৈন্যদশা কাটাতেই কি কড়া সিদ্ধান্ত নিল BCCI? এবার গিলদের 'শিক্ষক' এক বাঙালি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget