এক্সপ্লোর

IPL Auction 2022: গেলের পর এবার আইপিএলে নিলামে নেই স্টোকস, আর্চারও

IPL Auction 2022: স্টোকস এবং ওকস ২ জনই সদ্য শেষ হওয়া অ্যাশেজে ইংল্যান্ড দলের অংশ ছিলেন। অ্যাশেজের আগে এবারের আইপিএলে নিলামে নাম দিতে চেয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।

মুম্বই: ক্রিস গেলের পর এবার আইপিএলের আসন্ন নিলামে থাকছেন না বেন স্টোকস ও জোফ্রা আর্চার। সূত্রের খবর, ইংল্য়ান্ডের ২ তারকা ক্রিকেটার এবার নামই দেননি নিলামে। তালিকায় আরও রয়েছে স্য়াম কারান ও ক্রিস ওকসও। স্টোকস এবং ওকস ২ জনই সদ্য শেষ হওয়া অ্যাশেজে ইংল্যান্ড দলের অংশ ছিলেন। অ্যাশেজের আগে এবারের আইপিএলে নিলামে নাম দিতে চেয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। কিন্তু অ্যাশেজে এভাবে খারাপ পারফরম্যান্সের পর নিজের সিদ্ধান্তের বদল ঘটিয়েছেন রুট। তিনিও আইপিএলের নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অস্ট্রেলিয়ার ২ তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও প্যাট কামিন্সও এবার নিলামে নাম দেবেন বলেই সূত্রের খবর। 

আগামী আইপিএলে নিলামে অংশ নেওয়ার জন্য নাম লিখিয়েছেন মোট ১২১৪ জন ক্রিকেটার। এদের মধ্যে ৮৯৬ জন ভারতীয় এবং ৩১৮ জন বিদেশি। মোট ৪১ জন ক্রিকেটার রয়েছেন আইসিসির অ্যাসোসিয়েট দেশের সদস্য। ৮৯৬ ভারতীয়র মধ্যে জাতীয় দলে খেলেছেন ৬১ জন। বিদেশিদের মধ্যে জাতীয় দলে খেলেছেন ২০৯ জন। ভারতের আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে ১৪৩ জন আগে আইপিএলে খেলেছেন। আনক্যাপড বিদেশিদের মধ্যে আগে আইপিএলে খেলেছেন ৬ জন।

এই বিরাট তালিকা থেকে ছাঁটাই করে বিসিসিআই ছোট একটি তালিকা তৈরি করবে। সেই তালিকা ধরেই আগামী মাসে বেঙ্গালুরুতে নিলামের (IPL Auction) আসর বসবে। নিলামে নামার আগে সবচেয়ে বেশি অর্থ থাকছে পাঞ্জাব কিংসের হাতে। তারা নামবে ৭২ কোটি টাকা নিয়ে। ৬৮ কোটি টাকা নিয়ে নিলামে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালস নামছে ৬২ কোটি টাকা নিয়ে। লখনউ দলের হাতে রয়েছে ৫৮ কোটি টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতে আছে ৫৭ কোটি টাকা। ৫২ কোটি টাকা নিয়ে নিলামে নামবে আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি। কেকেআর, চেন্নাই এবং মুম্বইয়ের হাতে আছে ৪৮ কোটি টাকা করে। দিল্লির হাতে আছে ৪৭.৫ কোটি টাকা।

সেরা শিরোনাম

Gavaskar On Rishabh Pant: 'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন
'স্টুপিড' বলেছিলেন, ছক্কা মেরে পন্থ সেঞ্চুরি করতেই সুনীল গাওস্করের ভাইরাল সেলিব্রেশন
Ravi Bishnoi: স্পিনারদেরও এখন ইয়র্কার শিখতে হচ্ছে! এশিয়ান গেমসে সোনা জয় পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে
স্পিনারদেরও এখন ইয়র্কার শিখতে হচ্ছে! এশিয়ান গেমসে সোনা জয় পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Rishabh Pant: ছোটবেলা স্বপ্ন দেখতাম প্রচুর ছক্কা মারব, নিউজ়িল্যান্ডকে তছনছ করে রেকর্ডের পর বললেন পন্থ
ছোটবেলা স্বপ্ন দেখতাম প্রচুর ছক্কা মারব, নিউজ়িল্যান্ডকে তছনছ করে রেকর্ডের পর বললেন পন্থ

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget