এক্সপ্লোর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রান তাড়া করে জয়, স্টোকসের অবিশ্বাস্য ব্যাটিংয়ে অ্যাশেজে সমতা ফেরাল ইংল্যান্ড

লিডসে জিতে চলতি অ্যাসেজে সমতা ফেরাল ইংল্যান্ড। ফলাফল ১-১।

লিডস: টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশন। হাতে ১ উইকেট। চাই ৭৩ রান। ব্যাটে তখন চলতি ক্রিকেট বর্ষের ‘বর্ষসেরা’ ব্রিটিশ ক্রিকেটার বেন স্টোকস। তাঁকে সঙ্গত দিচ্ছেন এম জে লিচ। সামলাতে হবে জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, জেমস প্যাটিনসনদের মতো অস্ট্রেলীয় স্পিডস্টারদের। সঙ্গে আবার নাথান লিয়ঁ। এমনিতেই চলতি অ্যাশেজে ১-০-তে পিছিয়ে তাঁরা। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৫৯ রান তাড়া করে জেতার স্বপ্ন দেখার সাহস ঘোরতর ব্রিটিশ ফ্যানরাও করেননি। ক্যাঙ্গারু ব্রিগেডের সামনে তখন আবার ২-০ এগিয়ে অ্যাশেজ কব্জা করার স্বপ্ন একেবারে ঝলমল করছে। ঘরের মাঠে পরপর হার ব্রিটিশদের, এই শিরোনাম লেখার প্রস্তুতি যখন হচ্ছে, তখন লেখা বদলে ফেলতে বাধ্য করলেন বেন স্টোকস।

অপরাজিত ১৩৫। শেষ উইকটে দলের স্কোরবোর্ডে যোগ করলেন ৭৬ রান। যার মধ্যে কেবল ১ রান এসেছে একাদশে ব্যাট করতে আসা লিচের ব্যাট থেকে। খাদের কিনারে পৌঁছে যাওয়া ব্রিটিশ দলকে একা কাঁধে করে বয়ে নিয়ে যাওয়ার যে রূপকথা স্টোকস রবিবার লিখে রাখলেন, তা নিঃসন্দেহে অ্যাশেজের অন্যতম সেরা টেস্টের শিরোপা পাবে। কারণ, এই প্রথম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ ৩৫৯ রান তাড়া করে কোনও টেস্ট জিতল ইংল্যান্ড। সৌজন্যে বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস।

ম্যাচ জয়ের পর নায়ক বলে গেলেন, “আমি কখনও হার মানিনি। লিচ ক্রিজে আসার পরই ছবিটা আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। আমি জানতাম আমি কী করতে চলেছি। জানিয়ে দিয়েছিলাম, নিজে ৫ বল খেলে ওকে ১টা ডেলিভারি দেব। আমার অ্যাড্রিনালিন ক্ষরণ শুধু বলে যাচ্ছিল, শেষ না হওয়া পর্যন্ত খেলে যাও। সর্বোচ্চ উচ্চতায় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছ। এখান থেকে শেষ করে আসার চেয়ে ভাল কিছু হবে না।”

বেন স্টোকস শেষ করলেন। শেষ করলেন ঐতিহাসিক ভাবেই। লিডসে জিতে চলতি অ্যাশেজে সমতা ফেরাল ইংল্যান্ড। ফলাফল ১-১। অ্যাশেজ এখনও ‘ওয়াইড ওপেন’।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
FIFA World Cup 2026: দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
Canada vs Morocco: কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
FIFA World Cup 2026: বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?
বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?
FIFA World Cup 2026: মাঠেই বজ্রপাতের আশঙ্কা, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে বিরল সমস্যায় ফিফা
মাঠেই বজ্রপাতের আশঙ্কা, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে বিরল সমস্যায় ফিফা

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget