এক্সপ্লোর

এভাবেও ভুট্টা ভাজা যায়! মুগ্ধ লক্ষ্মণও

বিজ্ঞান প্রতিনিয়ত আমাদের জীবনকে আরও সহজ, মসৃণ করে তুলছে। আমরা এখন প্রত্যেক পদক্ষেপে প্রযুক্তির ওপর নির্ভর করি। এবার এমনই এক প্রযুক্তির ব্যবহার দেখে বিস্মিত ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ভি ভি এস লক্ষ্মণ।

বেঙ্গালুরু: বিজ্ঞান প্রতিনিয়ত আমাদের জীবনকে আরও সহজ, মসৃণ করে তুলছে। আমরা এখন প্রত্যেক পদক্ষেপে প্রযুক্তির ওপর নির্ভর করি। এবার এমনই এক প্রযুক্তির ব্যবহার দেখে বিস্মিত ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ভি ভি এস লক্ষ্মণ।

বেঙ্গালুরুতে রাস্তার ধারে এক বৃদ্ধা ভুট্টা বিক্রি করেন। সচরাচর যেটা দেখা যায়, কয়লার আঁচে ভুট্টা সেঁকে নেওয়া হয়। তারপর লেবু ও নুন মাখিয়ে তা গরম গরম পরিবেশন করা হয়। কিন্তু বেঙ্গালুরুর ওই বৃদ্ধা রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। কারণ তিনি ভুট্টা স্যাঁকার জন্য ব্যবহার করছেন সৌরবিদ্যুৎ!

লক্ষ্মণ শনিবার ট্যুইট করে বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি ওই ভুট্টাবিক্রেতার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে, পথের ধারে ঠেলাগাড়িতে করে ভুট্টা বিক্রি করছেন এক বৃদ্ধা। কিন্তু যেটা হতবাক করার মতো, তা হল তাঁর ঠেলাগাড়িতে লাগানো রয়েছে একটি সৌরবিদ্যুতের প্যানেল। একটি পাত্রে কয়লার ওপর খোসা ছাড়ানো ভুট্টা রাখা রয়েছে। ওই সৌরবিদ্যুতের প্যানেল থেকে উৎপন্ন উত্তাপে সেই ভুট্টা স্যাঁকা চলছে। কয়লার উনুনে আঁচ বাড়ানোর জন্য যেমন হাতপাখা দিয়ে বাতাস করা হয়, এখানেও ওই বৃদ্ধা সৌরবিদ্যুৎ চালিত একটি পাখার সাহায্য নিচ্ছেন।

ছবিটি ট্যুইট করে বিস্তারিত বর্ণনা দিয়েছেন ভেরি ভেরি স্পেশ্যাল লক্ষ্মণ। তিনি লেখেন, 'বেঙ্গালুরুর রাস্তার ধারে ৭৫ বছর বয়সী সেলভাম্মাকে সৌর প্রযুক্তির সাহায্যে ভুট্টা ভাজতে দেখে আমি চমৎকৃত হয়েছি। সৌরবিদ্যুতের সাহায্যে এইডি আলো ও পাখা চলছে। বৃহত্তর উন্নতির জন্য প্রযুক্তির ব্যবহার হতে দেখাটা খুব সন্তোষজনক।'

ভি ভি এস লক্ষ্মণকে প্রায়শই দেখা যায় রাস্তাঘাটে তাঁর দেখা বিভিন্ন ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে। সেভাবেই সেলভাম্মার ভুট্টা ভাজার অভিনবত্ব সকলের সামনে তুলে ধরেছেন জাতীয় দলের প্রাক্তন তারকা। এখন তিনি সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে রয়েছেন মেন্টর হিসাবে। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ খেলে আইপিএলে অভিযান শুরু করবে হায়দরাবাদ।

সেরা শিরোনাম

Brazil vs Norway: হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি
হালান্ডকে নিয়ে উদ্বিগ্ন নন, নরওয়ে ম্যাচপূর্বে রাফিনহার ফিটনেস আপডেট দিলেন ব্রাজিল কোচ আনসেলোত্তি
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
FIFA World Cup 2026: দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
Canada vs Morocco: কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে

ভিডিও

Mamata Banerjee News | ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ? আক্রমণে মমতা | ABP ANANDA LIVE
Tapas Roy on West Bengal Industries |
Weather Forecast News | কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে কমলা সতর্কতা | ABP ANANDA LIVE
Amit Shah in West Bengal | ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান
Humayun Kabir News | রেজিনগরের কাশীপুরে এক সভায় উস্কানিমূলক মন্তব্য মামলায় তলব করা হয়েছে হুমায়ুনকে | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget