এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: নিজেরা স্পিন খেলতে পারে না আর ঘূর্ণির ফাঁদ! সোশ্যাল মিডিয়ায় পিচ নিয়ে ক্ষোভ ভক্তদেরও

Ind vs Aus: যে ফলের পর ইনদওরের বাইশ গজ নিয়ে বিতর্কের শেষ নেই। এমনকী, ক্রিকেটপ্রেমীরাও প্রশ্ন তুলছেন এরকম ঘূর্ণি পিচের সার্থকতা নিয়ে। 

ইনদওর: তৃতীয় টেস্টে আড়াই দিনেরও কম সময়ে শেষ হয়ে গিয়েছে। ৯ উইকেটে ভারতকে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া (Ind vs Aus)। যে ফলের পর ইনদওরের বাইশ গজ নিয়ে বিতর্কের শেষ নেই। এমনকী, ক্রিকেটপ্রেমীরাও প্রশ্ন তুলছেন এরকম ঘূর্ণি পিচের সার্থকতা নিয়ে। 

সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। এক ক্রিকেটপ্রেমী লিখেছেন, 'নিজেদের জালে নিজেরাই জড়াল ভারত।' একজনের মন্তব্য, 'নিজেরা স্যুইপ খেলতে পারে না, আর ঘূর্ণি পিচ!' একজনের মন্তব্য, 'একপেশে ম্যাচ করতে গিয়ে সত্যি সত্যিই একপেশে ম্যাচ করে ফেলল টিম ইন্ডিয়া। জানতে ইচ্ছে করছে কৌশলটি কী?'            

প্রথম দুই টেস্টের মতো বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্টও (Ind vs Aus 3rd Test) আড়াই দিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। প্রথম দুই টেস্টে ভারতীয় দল জিতলেও, ইনদওরে তৃতীয় টেস্টে অজি দল ৯ উইকেটে জয় পায়। ম্যাচ শেষের পরেই আইসিসির তরফে ইনদওর পিচের মূল্যায়ন করা হল। আইসিসির (ICC) তরফে ইনদওরের হোলকার স্টেডিয়ামের পিচকে 'পুুওর' অর্থাৎ নিম্নমানের রেটিং দিয়েছে। 

ম্যাচের প্রথম দিনেই স্পিনাররা পিচ থেকে দারুণ মদত পায়। স্পিনারদের দাপটে প্রথম দিনেই ১৪টি উইকেট পড়ে। এমনকী ম্যাচে ৩১টি উইকেটের মধ্যে ২৬টিই স্পিনারদের দখলে যায়। ফাস্ট বোলারদের দখলে আসে মাত্র চারটি উইকেট, এক রান আউট হয়। আড়াই দিনেরও আগে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর ম্যাচ রেফারি ক্রিস ব্রড দুই দলের অধিনায়ক রোহিত শর্মা ও স্টিভ স্মিথের সঙ্গে কথা বলার পরেই হোলকার স্টেডিয়ামের পিচটিকে নিম্নমানের রেট করা হয়েছে এবং তিন ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী পাঁচ বছরের মধ্যে কোনও পিচ যদি পাঁচ বা তার অধিক ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে সেই মাঠে ১২ মাসের জন্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হবে।

বিসিসিআইয়ের তরফে আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য ১৪ দিনের সময় রয়েছে। পিচের বিষয়ে কথা বলতে গিয়ে ক্রিস ব্রড বলেন, 'পিচটা ভীষণই শুষ্ক ছিল যেখানে ব্যাট ও বলের মধ্যে ঠিকঠাক লড়াই হয়নি। শুরুতেই স্পিনাররা মদত পেয়েছেন। ম্যাচের পঞ্চম বলেই পিচের থেকে মাটি উঠে আসে এবং ঘটনাটা পুরো ম্যাচ জুড়ে প্রায়শই ঘটতে দেখা গিয়েছে। এর পাশাপাশি গোটা ম্যাচেই পিচে অত্যাধিক ও অসম বাউন্স দেখা গিয়েছে।'

আরও পড়ুন: স্থান পাকা অস্ট্রেলিয়ার, কোন অঙ্কে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছবে ভারত?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget