এক্সপ্লোর

ধার মেটাতে ট্রফি, স্মারক নিলাম করছেন বেকার

২০১৭ সালে দেউলিয়া ঘোষণা করা হয় বেকারকে।

লন্ডন: উইম্বলডনে পুরুষদের বিভাগে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন, বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা বরিস বেকারের দেউলিয়া অবস্থা। ধার মেটাতে তিনি বহু ট্রফি ও স্মারক নিলামে তুলছেন। আজ থেকে ব্রিটেনের একটি সংস্থা অলনাইনে এই নিলাম শুরু করছে। ১১ জুলাই পর্যন্ত চলবে নিলাম। ২০১৭ সালে দেউলিয়া ঘোষণা করা হয় বেকারকে। এরপরেই তিনি ট্রফি ও স্মারকগুলি নিলাম করার সিদ্ধান্ত নেন। তবে কূটনৈতিক রক্ষাকবচের কথা বলে ২০১৮ সালের জুনে শেষমুহূর্তে তিনি নিলাম বন্ধ করে দেন। তাঁর দাবি ছিল, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট তাঁকে ক্রীড়া, সাংস্কৃতিক ও মানবতাবাদী শুভেচ্ছাদূত নিযুক্ত করেছেন। যদিও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র বেকারের এই দাবি খারিজ করে দিয়ে বলে, তিনি যে পাসপোর্ট দেখাচ্ছেন, সেটি ২০১৪ সালে চুরি যায়। মিথ্যা ফাঁস হয়ে যাওয়ার পরেই ফের পদক, কাপ, ঘড়ি, ছবি সহ ৮২টি সামগ্রী নিলামের সিদ্ধান্ত নেন বেকার। ১৯৮৫ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথমবার উইম্বলডন জেতেন বেকার। তিনি কোনওদিন ফ্রেঞ্চ ওপেন জিততে না পারলেও, দু’বার অস্ট্রেলিয়ান ওপেন এবং একবার ইউ এস ওপেন চ্যাম্পিয়ন হন। ১৯৯২ সালে ডাবলসে অলিম্পিক চ্যাম্পিয়নও হন তিনি। কিন্তু এই বিখ্যাত খেলোয়াড়ই এখন চরম আর্থিক সমস্যায়।

সেরা শিরোনাম

Indian Squad: দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
Vaibhav Sooryavanshi: দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
Mushfiqur Rahim: বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই
বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই
IPL 2027: দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget