এক্সপ্লোর

বোল্টের দাপটে মাত্র ৯২ রানেই অল আউট ভারত, নিউজিল্যান্ডের কাছে বিশ্রী হার রোহিতদের

হ্যামিলটন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ ম্যাচে বিশ্রী হার ভারতের। ধোনি-কোহলিহীন ভারতের লজ্জাজনক আত্মসমর্পণ ট্রেন্ট বোল্টদের কাছে। বোল্টের পাঁচ উইকেট সহ কিউই বোলারদের দাপটে বেহাল হয়ে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। আট উইকেটে নিউজিল্যান্ড হারিয়ে দিল ভারতকে।প্রথম তিনটি ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ইতিমধ্যেই ভারত জিতে নিয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক বিরাট কোহলি। তাঁর জায়গায় এদিন দলের নেতৃত্ব দেন রোহিত শর্মা। ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান ১০ নম্বরে নামা যুজবেন্দ্র চাহলের ((১৮)। সাত জনের স্কোর দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারল না। দু’জন করলেন শূন্য, দু’জন এক। ভারতের ইনিংস ৩০.৫ ওভারে শেষ মাত্র ৯২ রানে। বোল্ট ঝড়ে কুপোকাত ভারতের টপঅর্ডার থেকে মিডল অর্ডার।২১ রানে ৫ উইকেট নেন বোল্ট। আর ৩টি উইকেট গ্র্যান্ডহোমের। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪. ৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। মাত্র ২ উইকেট হারিয়ে। সিরিজে ৩-১ এগিয়ে ভারত। হ্যামিল্টনে ৯২ রান হল একদিনের ক্রিকেটে ভারতের সপ্তম সর্বনিম্ন স্কোর। আর নিউজিল্যান্ডের মাটিতে ব্ল্যাক ক্যাপ্সদের বিরুদ্ধে এটাই সর্বনিম্ন স্কোর মেন ইন ব্লু-র।হ্যামিল্টনে কোনও দলের এটাই সর্বনিম্ন ইনিংস। সেডন পার্কের সুইং উপযোগী পরিবেশে দাঁড়াতেই পারল না ভারতের ব্যাটিং অর্ডার। এভাবে হেরে হতাশ রোহিত। ম্যাচের শেষে বলেছেন, এ রকম ঘটবে বলে ভাবিনি। তবে খেলায় এ রকম ঘটে..এজন্য নিজেদেরকেই দোষারোপ করতে হয়। একটা সময় ৪০ রানে সাত উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেই সময় একদিনের ক্রিকেটে ভারতের সর্বনিম্ন স্কোরে অল আউট হওয়ার আশঙ্কা দানা বাঁধছিল। কিন্তু হার্দিক পান্ড্যের ১৬ রানের ইনিংসের দৌলতে সেই আশঙ্কা দূর হয়। ২০০০-এ শারজায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৪ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ভারতের।

সেরা শিরোনাম

Sri Lanka vs England: ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
ওয়ান ডে ক্রিকেটে ইতিহাস শ্রীলঙ্কার, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড
IND vs NZ: কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
কাজে আসেনি তাঁর দুরন্ত ইনিংস, স্যামসনদের দরাজ সার্টিফিকেট ফিলিপসের
WTC Points Table: অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
অজি বধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল প্রোটিয়ারা, কোথায় দাঁড়িয়ে ভারত?
Premier League: ‘এত বড় ক্লাবের হয়ে খেলাটা সৌভাগ্যের’, চেলসির হয়ে ট্রফি জিততে মরিয়া ইউনাইটেড, আর্সেনাল প্রাক্তনী ওয়েলব্যাক
‘এত বড় ক্লাবের হয়ে খেলাটা সৌভাগ্যের’, চেলসির হয়ে ট্রফি জিততে মরিয়া ইউনাইটেড, আর্সেনাল প্রাক্তনী ওয়েলব্যাক

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget