এক্সপ্লোর

অনুশীলনের মাধ্যমে ইয়র্কার আরও ভাল করা যায়, কিন্তু ইচ্ছামতো করে তোলা অসম্ভব: বুমরাহ

নিজের বোলিংয়ের বিষয়ে বুমরাহ বলেছেন, আমি নেটে ক্রমাগত ইয়র্কার অনুশীলন করি। যত বেশি অনুশীলন করি, তত ভাল ইয়র্কার করতে পারি।

বার্মিংহ্যাম: একদিনের আন্তর্জাতিকে এখন বিশ্বের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহ ইয়র্কারের জন্য বিখ্যাত। কিন্তু এই পেসারের দাবি, তিনি ইচ্ছামতো ইয়র্কার বল করতে পারেন না। অন্য যে কোনও বলের মতোই ইয়র্কার হয়ে যায়। তিনি অনুশীলনের মাধ্যমে ইয়র্কার আরও ভাল করার চেষ্টা করেন। গতকাল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও চার উইকেট নেন বুমরাহ। তাঁর বলেই পায়ের আঙুলে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন সতীর্থ বিজয় শঙ্কর। তবে নিজের বোলিংয়ের বিষয়ে বুমরাহ বলেছেন, ‘আমি নেটে ক্রমাগত ইয়র্কার অনুশীলন করি। যত বেশি অনুশীলন করি, তত ভাল ইয়র্কার করতে পারি। তবে ইচ্ছামতো ইয়র্কার করা যায় না। আমি আরও ভাল ইয়র্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ বুমরাহ আরও বলেছেন, ‘আমি যখনই নেটে অনুশীলন করি, তখন প্রতিটি অবস্থার কথা ভেবে নিজেকে তৈরি করি। নতুন বল, পুরনো বল, শেষদিকের ওভারগুলিতে বোলিংয়ের কৌশল অনুশীলন করি। নেটে যদি নিজের দক্ষতায় শান দিয়ে রাখি, তাহলে খেলার সময় শুধু সেটা প্রয়োগ করলেই হয়। ভালভাবে অনুশীলন করলে খেলা অনেক সহজ। বিপক্ষের কোন ব্যাটসম্যান আমার বল ভালভাবে খেলছে, সেটা নিয়ে আমি ভাবি না। আমি শুধু দলের হয়ে ভাল খেলার কথাই ভাবি।’ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করেছে ভারতীয় দল। এই পরিস্থিতিতে বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র বুমরাহকে কি শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে বিশ্রাম দেওয়া হবে? এ বিষয়ে এই পেসার বলেছেন, ‘এটা আমার প্রথম বিশ্বকাপ। তাই আমি যত বেশি সম্ভব ম্যাচে খেলতে চাই। আমি এখনও ততটা অভিজ্ঞ ক্রিকেটার হয়ে উঠিনি যে বলব কয়েকটি ম্যাচ খেলতে চাই না। আমি সবসময় খেলতে চাই।’

সেরা শিরোনাম

Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Neymar: কেন শুরু থেকে মাঠে নামছেন না নেইমার? কী বলছেন ব্রাজিল কোচ?
কেন শুরু থেকে মাঠে নামছেন না নেইমার? কী বলছেন ব্রাজিল কোচ?
FIFA World Cup 2026: এমবাপেদের নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান সুইডেন কোচের, খেলার আগেই কি করলেন নতি স্বীকার?
এমবাপেদের নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান সুইডেন কোচের, খেলার আগেই কি করলেন নতি স্বীকার?
Asian Games 2026: এশিয়ান গেমসের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল ঘোষণা, নেতৃত্বে হরমনপ্রীতই
এশিয়ান গেমসের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল ঘোষণা, নেতৃত্বে হরমনপ্রীতই

ভিডিও

Humayun Kabir: এবার কি হুমায়ুন কবীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা শুধুই সময়ের অপেক্ষা? | ABP Ananda
West Bengal Assembly: বিধানসভায় পাস হয়ে গেল OBC সংরক্ষণ সংশোধনী বিল | OBC Bill | ABP Ananda
Humayun Kabir News: বারবার বেলাগাম হুমায়ুন কবীরের বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় জোড়া FIR দায়ের
Suvendu Adhikari: 'এটাই ওর শেষ বক্তব্য,জোড়া FIR আছে',বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee : DJ-মামলায় আজ ভয়েস টেস্ট, হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজই শুনানির সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget