এক্সপ্লোর

বিধ্বংসী বুমরাহর পাল্টা কামিন্স, জমে উঠেছে মেলবোর্ন টেস্ট, ভারত এগিয়ে ৩৪৬ রানে

মেলবোর্ন:  জমে উঠেছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতি সিরিজের তৃতীয় টেস্ট। অস্ট্রেলিয়াকে মেলবোর্ন টেস্টে ফলো অন না করিয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে ভারত। ৫৪ রানে পাঁচ উইকেট হারিয়েছে সফরকারী দল। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার চেয়ে ৩৪৬ রানে এগিয়ে ভারত। এক্ষেত্রে বলা যেতেই পারে সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত।  ক্রিজে রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল (২৮)এবং ঋষভ পন্ত (৬)। অভিষেক টেস্টে মায়াঙ্ক প্রথম ইনিংসে ঝলমলে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন।

এদিন জসপ্রিত বুমরার বিধ্বংসী বোলিংয়ে প্রথম ইনিংসে ১৫১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এদিন কেরিয়ারের সেরা ১৫.৫ ওভারে ৩৩ রানে ৬ উইকেট নেন বুমরাহ। ভারত ২৯২ রানের লিড নেয়। বিধ্বংসী বুমরাহর পাল্টা কামিন্স, জমে উঠেছে মেলবোর্ন টেস্ট, ভারত এগিয়ে ৩৪৬ রানে বুমরাহর পাল্টা ভারতীয় দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী হয়ে উঠলেন অজি পেসার প্যাট কামিন্স। ৬ ওভারে ১০ রান দিয়ে চার উইকেট নিয়ে ভারতের টপ অর্ডারকে ভাঙলেন তিনি। ২৮ রানে ভারতের প্রথম উইকেটের পতন ঘটে। এরপর ২৮ রানেই আরও দুটি উইকেট হারায় ভারত।কামিন্সের দাপটে ৩২ রানের মধ্যে চার উইকেট পড়ে যায় ভারতের।  তাঁর শিকার হনুমা বিহারি (১৩), চেতেশ্বর পূজারা (০), বিরাট কোহলি (০) ও আজিঙ্কা রাহানে (১)। ৪৬ রানের মাথায় রোহিত শর্মা (৫)-কে ফিরিয়ে আঘাত হানেন জোস হ্যাজেলউড। শেষপর্যন্ত দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারত ২৭ ওভার খেলে ৫ উইকেটে ৫৪ রান করেছে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভারতের ওপেনিং জুটিকে জমাট লাগছিল। কিন্তু প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাউন্সারেই কামিন্স পরাস্ত করলেন হনুমাকে। প্রথম ইনিংসে শতরানকারী পূজারা কামিন্সের বলেই শর্ট স্কোয়ার লেগে ক্যাচ তুলে আউট হলেন।

 এদিন বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে খেলা শুরুর পর  ভারতীয় সুইং বোলারদের আগুনে গতির কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করল অজিরা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫১ রানে। বুমরাহ একাই নেন ৬ উইকেট। জাডেজা নিলেন ২টি। গতকাল বিনা উইকেটে ৮ রান থেকে তৃতীয় দিন শুরু করেছিল দুই অজি ওপেনার। এদিন প্রথম থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে থাকে অজিরা। যা হিতে বিপরীত হয়ে, ভারতের সুবিধা হয়। দিনের পঞ্চম ওভারে প্রথম উইকেটের পতন হয়। ঈশান্তের বলে আউট হন অ্যারন ফিঞ্চ। চার ওভার পরই বুমরাহের প্রথম শিকার হন মার্কাস হ্যারিস। কোনও সময়ই অজি ব্যাটসম্যানদের দেখে মনে হয়নি, তাঁরা স্বচ্ছন্দে রয়েছেন। ভারতীয় সুইং ও স্পিন-- দুই ধরনের বোলাররাই তাঁদের বিব্রত করতে থাকেন। মধ্যাহ্নভোজনের সময় অস্ট্রেলিয়ার রান ছিল ৪ উইকেটে ৮৯। দ্বিতীয় সেশনে আরও তিন উইকেট খুইয়ে ফেলে অজিরা। দলের স্কোর তখন ১৪৫। ৩ উইকেট বুমবাহর। চা-বিরতির পর উইকেট পতনের সেই ধারা অব্যাহত থাকে। বাকি তিন উইকেট একাই তুলে নেন বুমরাহ। ভারতের ৪৪৩ রানের জবাবে ১৫১ রানেই গুটিয়ে যায় অজিরা। সব মিলিয়ে ইনিংসে ৩৩ রান দিয়ে মোট ৬ উইকেট সংগ্রহ করেন বুমরাহ। ২ উইকেট রবীন্দ্র জাডেজার। একটি করে উইকেট দখল করেন ঈশান্ত ও মহম্মদ শামির। অজিদের হয়ে সর্বাধিক রান করেন অধিনায়ক টিম পেইন ও মার্কাস হ্যারিসের। দুজনই ২২ করে রান করেন। প্রথম ইনিংসে ২৯২ রানে এগিয়ে। তা সত্ত্বেও, এদিন বিপক্ষকে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget