এক্সপ্লোর

ভারতকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাধ্য করা যাবে না, জানিয়ে দিল আইসিসি

করাচি: ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বিপাকে পড়ে গেল পাকিস্তান। স্বয়ং আইসিসি সিইও ডেভ রিচার্ডসন জানিয়ে দিলেন, ভারতকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাধ্য করা যাবে না। একইসঙ্গে ভারতের প্রতি আইসিসি-র পক্ষপাতিত্বের অভিযোগও উড়িয়ে দিয়েছেন রিচার্ডসন। বিশ্ব একাদশের পাকিস্তান সফর উপলক্ষে লাহৌরে গিয়েছেন আইসিসি সিইও। সেখানেই ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘ভারত যদি পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি না থাকে, তাহলে আমরা বাধ্য করতে পারি না। আইসিসি চায় সব সদস্য দেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক। সদস্য দেশগুলি একে অপরের সঙ্গে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়ুক, এটাও চায় না আইসিসি। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ সবসময় দু’দেশের ক্রিকেট বোর্ডের চুক্তির ভিত্তিতে হয়। তাই আমরা ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ দেখতে চাইলেও, এই দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা রয়েছে। যে কোনও দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্কের উপর ক্রিকেট খেলা নির্ভর করে। এ বিষয়ে আইসিসি নিরপেক্ষ অবস্থান নিচ্ছে।’ বিশ্ব একাদশের সফরের মধ্যে দিয়ে পাকিস্তানে সাড়ে আট বছর পরে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। তবে এই বিশ্ব একাদশে কোনও ভারতীয় নেই। এ বিষয়ে আফশোসের কথা জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিও। তবে রিচার্ডসন বলেছেন, পিসিবি-র সঙ্গে কথা বলে বিশ্ব একাদশের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ঠিক করেন, এই সফরের সংবেদনশীলতার কথা মাথায় রেখে কোনও ভারতীয় ক্রিকেটারকে ডাকা হবে না। এই দলে কোনও ভারতীয় ক্রিকেটার থাকলে সবার নজর সেদিকে থাকত। ফলে নিরাপত্তা নিয়ে চিন্তা বেড়ে যেত। তাই ভারতীয়দের দলে নেওয়া হয়নি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

T20 World Cup 2026 : 'একটা সুপারপাওয়ার যা যে কোনও অধিনায়কের স্বপ্ন, অনেকটা জিন থাকার মতো', বুমরার প্রশংসায় ডু প্লেসিস
'একটা সুপারপাওয়ার যা যে কোনও অধিনায়কের স্বপ্ন, অনেকটা জিন থাকার মতো', বুমরার প্রশংসায় ডু প্লেসিস
T20 World Cup 2026 : টি২০ বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের জন্য মনোনীত ৮, ভারত থেকে একমাত্র সঞ্জু স্যামসন
টি২০ বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের জন্য মনোনীত ৮, ভারত থেকে একমাত্র সঞ্জু স্যামসন
T20 World Cup 2026: স্যামির আর্তিতে সাড়া, চাটার্ড বিমানে করে ওয়েস্ট ইন্ডিজ়কে দেশে ফেরানোর ব্যবস্থা আইসিসির
স্যামির আর্তিতে সাড়া, চাটার্ড বিমানে করে ওয়েস্ট ইন্ডিজ়কে দেশে ফেরানোর ব্যবস্থা আইসিসির
Suryakumar Yadav: তোমাদের হারাতে গেলে আর কত রান করতে হবে? ফাইনালে উঠে ব্রুককে বললেন সূর্যকুমার
তোমাদের হারাতে গেলে আর কত রান করতে হবে? ফাইনালে উঠে ব্রুককে বললেন সূর্যকুমার

ভিডিও

Karpur : অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত সিনেমা 'কর্পূরের' ট্রেলার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ২ : ফের যুদ্ধজাহাজ পাঠাল ইরান | নতুন মিসাইল পরীক্ষা আমেরিকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.৩.২৬) পর্ব ১: পদত্যাগ সি ভি আনন্দ বোসের | মেজাজ হারালেন বাবুল সুপ্রিয়
Chok Bhanga 6ta : ভোটের আগে ধর্মতলায় ধর্নায় মমতা । জেলায় জেলায় পরিবর্তন যাত্রা BJP-র | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ২ ) : SIR ইস্যুতে CEO অফিসের বাইরে রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India US Relations: ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
ভারতের বিদেশনীতির জয়, আমেরিকা বাধ্য হল এই ঘোষণা করতে, 'রাশিয়া থেকে তেল কিনুক ভারত' 
QR Code Scam : কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
কিউআর (QR) কোড স্ক্যান করার আগে সাবধান ! জেনে নিন জালিয়াতি এড়ানোর সহজ উপায়
BSNL Call Drop : BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
BSNL কল ড্রপে চরমে গ্রাহকদের ভোগান্তি, ৪জি টেস্টিং না কি অন্য সমস্য়া ? 
Aadhaar Card : প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
প্রতারকরা চেষ্টা করেও লাভ হবে না, আধার কার্ড সুরক্ষিত রাখতে নিন এই ৪ পদক্ষেপ 
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
Embed widget