এক্সপ্লোর

৭ রানে হার দক্ষিণ আফ্রিকার, টি ২০ সিরিজও জিতে নিল ভারত

কেপ টাউন:দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ল ভারত। ওয়ান ডের পর টি২০ সিরিজেও জয় টিম ইন্ডিয়ার। কেপটাউনে শেষ ম্যাচে প্রোটিয়াদের ৭ রানে হারিয়ে ২-১ এ সিরিজ জিতল ভারত।  টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেট হারিয়ে ভারত করে ১৭২ রান। সুরেশ রায়না ২৭ বলে করেন ৪৩ এবং শিখর ধবনে ৪০ বলে ৪৭ রান। এরপর ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রয়োজনীয় গতিতে রান তুলতে পারছিল না। ভারতীয় বোলারদের দাপটে আস্কিং রেট বাড়তে থাকে। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা।  ডুমিনি ৫৫ করেন। ম্। শেষদিকে অভিষেক ম্যাচ খেলতে নামা  ক্রিস্টেন জঙ্কারের ইনিংস  খেলা জমিয়ে দেয়। তাঁর ২৪ বলে ৪৯ রানে ভর করে টার্গেটের খুব কাছে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অবশেষে ৬ উইকেটে ১৬৫ রানে থামতে হয় তাদের। ৭ রানে জেতে ভারত। ফলে ২-১ সিরিজ জিতে নিল ভারত। ম্যাচের সেরা সুরেশ রায়না। সিরিজ সেরা হন ভুবনেশ্বর কুমার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক টি-২০ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭২ রান করে ভারতীয় দল। ওপেনার শিখর ধবন ৪৭ ও সুরেশ রায়না ৪১ রান করেন। এছাড়া আর কোনও ব্যাটসম্যান বড় রান করতে পারেননি। সিরিজ জিততে হলে ভারতের বোলারদের ভাল পারফরম্যান্স দেখাতে হবে। আজ খেলছেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। পিঠে ব্যথার জন্যই তিনি আজ দলের বাইরে। তাঁর বদলে দলে এসেছেন দীনেশ কার্তিক। বিরাটের বদলে এই ম্যাচে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টসে জেতেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জিঁ পল ডুমিনি। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। শুরুতেই ফিরে যান রোহিত (১১)। এরপর ধবন ও রায়নার জুটিতে ৬৫ রান যোগ হয়। এরপর আর বড় পার্টনারশিপ গড়তে পারেননি ভারতের ব্যাটসম্যানরা। জুনিয়র ডালা তিনটি এবং ক্রিস মরিস জোড়া উইকেট নেন। এই ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল হয়। বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাটের বদলে দলে আসেন জসপ্রীত বুমরাহ। গত ম্যাচে খারাপ পারফরম্যান্সের জেরে বাদ পড়েন লেগস্পিনার যুজবেন্দ্র চাহল। তাঁর বদলে সুযোগ পান বাঁ হাতি স্পিনার অক্ষর পটেল। ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন, সুরেশ রায়না, মণীশ পাণ্ডে, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ, অক্ষর পটেল ও শার্দুল ঠাকুর। দক্ষিণ আফ্রিকা দল- জিঁ পল ডুমিনি, রিজা হেন্ড্রিকস, ডেভিড মিলার, হেইনরিখ ক্লাসেন, ফারহান বেহারদিন, ক্রিশ্চিয়ান জঙ্কার, অ্যান্ডিল ফেলুকওয়ায়ো, অ্যারন ফ্যাঙ্গিসো, ক্রিস মরিস, জুনিয়র ডালা ও তাবরাইজ শামসি।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget