এক্সপ্লোর

East Bengal Coach: কোচ বদলে বদলাবে লাল হলুদের ভাগ্য? কতটা কঠিন কুয়াদ্রাতের কাজ?

Carles Cuadrat : লাল-হলুদ শিবিরে যোগ দিয়েই প্রথমে যে পদক্ষেপগুলি নেবেন কুয়াদ্রাত, দলে তার প্রভাব পড়বে সারা মরসুমেই। বেঙ্গালুরু এফসিকে চ্যাম্পিয়ন করেছিলেন কুয়াদ্রাত।

কলকাতা: আগামী ক্লাব মরসুম শুরু হওয়ার প্রায় একশো দিন আগে দলের নতুন কোচ ঠিক করে ফেলল ইস্টবেঙ্গল এফসি। নিঃসন্দেহে একটি দুর্দান্ত পদক্ষেপ। হিরো ইন্ডিয়ান সুপার লিগের গত তিন মরসুমে যে রকম ভরাডুবি হয়েছে কলকাতার ঐতিহ্যবাহী এই ক্লাবের, তার পর এ বার তাদের একটুও সময় নষ্ট না করে, খোল-নলচে পাল্টে, গা-ঝাড়া দিয়ে উঠে দাঁড়াতেই হবে। সারা দেশে তথা বিশ্বে ছড়িয়ে থাকা ক্লাবের কয়েক লক্ষ সমর্থকের কথা ভেবেই ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা শুরু করা উচিত ক্লাব কর্তৃপক্ষের।

ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট সাফল্যের সঙ্গে কোচিং করে যাওয়া স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাতের সঙ্গে দু’বছরের চুক্তি করে বোধহয় ক্লাবের কর্তারা ইঙ্গিত দিলেন যে, তাঁরা আগামী মরসুমে ভাল ফল করতে চান। কুয়াদ্রাতকে কোচ হিসেবে আনার সিদ্ধান্তে এর স্পষ্ট ইঙ্গিত রয়েছে। এ বার দেখার, এর পরে কোচ কী কী পদক্ষেপ নিয়ে দলকে নতুন দিশা দেখাতে পারেন।

লাল-হলুদ শিবিরে যোগ দিয়েই প্রথমে যে পদক্ষেপগুলি নেবেন কুয়াদ্রাত, দলে তার প্রভাব পড়বে সারা মরসুমেই। ২০১৮-১৯-এ প্রধান কোচ হিসেবে বেঙ্গালুরু এফসি-র দায়িত্ব নিয়েই সে বার তাদের হিরো আইএসএল খেতাব এনে দিয়েছিলেন তিনি। তাই ইস্টবেঙ্গল সমর্থকদের অনেকেরই হয়তো  প্রত্যাশা থাকবে, ইস্টবেঙ্গলকেও প্রথম বছরই ট্রফি বা শিল্ড জেতাবেন কুয়াদ্রাত। তবে কাজটা যে অত সোজা হবে না, এই নিয়ে কোনও সন্দেহ নেই।

বেঙ্গালুরুতে কোচ হিসেবে যোগ দেওয়ার আগে দু’বছর তিনি সেই ক্লাবের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। ফলে একেবারে নতুন ছিল না সেই দায়িত্ব ও পরিবেশ। কিন্তু কলকাতায় সবকিছুই তাঁর কাছে নতুন। তাই তাঁর মানিয়ে নিতে যেমন সময় লাগতে পারে, তেমনই ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গেও সুসম্পর্ক গড়ে তুলতে ও একটা ভাল কাজের পরিবেশ তৈরি করাও তাঁর পক্ষে বড় কাজ হবে।

প্রথমেই একটা ভাল দল গড়ে তুলতে হবে কুয়াদ্রাতকে, যার মধ্যে সঠিক ভারসাম্য থাকবে। ভারতীয় ও বিদেশী ফুটবলারদের মধ্যে সঠিক ভারসাম্য থাকা খুবই জরুরি। দলের ফুটবলারদের মধ্যে ভাল বোঝাপড়া গড়ে উঠতে গেলে এই ভারসাম্য থাকা খুবই জরুরি। যে বিদেশী খেলোয়াড়দের আনবেন কোচ, মানের দিক থেকে তাঁরা যেন দলের ভারতীয় ফুটবলারদের চেয়ে অনেকটা এগিয়ে না থাকেন, সে দিকটা নজরে রাখতে হবে নতুন কোচকে।                তথ্য: আইএসএল

সেরা শিরোনাম

IND vs PAK: শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
Suryakumar Yadav: জাতীয় নির্বাচককে লক্ষ্য করে ছক্কা! প্রেরণা ধোনির জীবন, তাণ্ডবের পর বিস্ফোরক সূর্যকুমার
জাতীয় নির্বাচককে লক্ষ্য করে ছক্কা! প্রেরণা ধোনির জীবন, তাণ্ডবের পর বিস্ফোরক সূর্যকুমার
IPL 2027: রিটনেশন তালিকা প্রকাশের আগে খেলোয়াড়দের ট্রেড অব্যাহত, এবার GT-তে যোগ দিচ্ছেন SRH-র তারকা বোলার
রিটনেশন তালিকা প্রকাশের আগে খেলোয়াড়দের ট্রেড অব্যাহত, এবার GT-তে যোগ দিচ্ছেন SRH-র তারকা বোলার
IND vs NZ: টেস্ট সিরিজের আগে বড় চমক ভারতের, দলে নেওয়া হল উঠতি ফাস্টবোলারকে, দেশে ফিরছেন কুলদীপ
টেস্ট সিরিজের আগে বড় চমক ভারতের, দলে নেওয়া হল উঠতি ফাস্টবোলারকে, দেশে ফিরছেন কুলদীপ

ভিডিও

Howrah Municipal Corporation |
Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget