এক্সপ্লোর

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্রেথওয়েটের লড়াকু সেঞ্চুরির প্রশংসা হোল্ডারের, বললেন, আশা করি এমন ইনিংস আরও খেলবে ও

নবম উইকেট হারানোর পর ক্যারিবিয়ানদের জয়ের জন্য তখনও প্রয়োজন ছিল ৪৭ রানের। প্রায় একটা অসম্ভবকে সম্ভব করেই ফেলেছিলেন কার্লোস ব্রেথওয়েট।

ম্যাঞ্চেস্টার: নিউজিল্যান্ডের বিরুদ্ধে কার্লোস ব্রেথওয়েটের দুরন্ত ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। এ ধরনের ইনিংস আগামীদিনে আরও খেলার চ্যালেঞ্চ তিনি ছুঁড়ে দিলেন ব্রেথওয়েটকে। ক্রিকেটের ইতিহাসে রুদ্ধশ্বাস ম্যাচের অভাব নেই। গত শনিবার বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ডে নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচও ছিল উত্তেজনায় ঠাসা। শেষ না হওযা পর্যন্ত বোঝা যাচ্ছিল না, ম্যাচের পাল্লা কার দিকে ঝুঁকছে। নবম উইকেট হারানোর পর ক্যারিবিয়ানদের জয়ের জন্য তখনও প্রয়োজন ছিল ৪৭ রানের। প্রায় একটা অসম্ভবকে সম্ভব করেই ফেলেছিলেন কার্লোস ব্রেথওয়েট। জয়ের জন্য ২৯২ রান তাড়া করতে নেমে একটা সময় ১৬৭ রানে সাত উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হার মানেননি ব্রেথওয়েট। তাঁর ৮২ বলে ১০১ রান দলকে জয়ের দোরগড়ায় পৌঁছে দিয়েছিল। গত ৩৭ টি ম্যাচে এর আগে একটি মাত্র হাফসেঞ্চুরি ছিল তাঁর। কিন্তু কিউইদের বিরুদ্ধে তাঁর চোয়ালচাপা লড়াই স্মরণীয় হয়ে থাকবে। শেষ ওভারে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য ছয় রান দরকার। হাতে মাত্র এক উইকেট। ব্রেথওয়েট বল তুলে মারলেন। ওই বল বাউন্ডারি পেরোলেই চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ড প্রথমবার হারের মুখ দেখত। কিন্তু জিমি নিশামের ওভারের শেষ বলে লং অন বাউন্ডারিতে দু্দান্ত ক্যাচ ধরলনে ট্রেন্ট বোল্ট। পাঁচ রানে জয়ী হয় নিউজিল্যান্ড। বিশ্বকাপের সেমিতে ওয়েস্ট ইন্ডিজের পৌঁছনোর সম্ভাবনা এই হারের ফরে কার্যত শেষ হয়ে যায়। ২০১৬-র টি ২০ বিশ্বকাপের ফাইনালে ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওভারে বেন স্টোকসের পর পর চার বলে ওভারবাউন্ডারি মেরে ওয়েস্ট ইন্ডিজকে চ্যাম্পিয়ন করেছিলেন ব্রেথওয়েট। হোল্ডার বলেছেন, ব্রেথওয়েটের ওয়ার্ক এথিক খুব ভালো। কোনও দায়িত্ব পালনে পিছুপা হয় না। প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রেও ও সব ধরনের চেষ্টা করে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওর ইনিংস আমাকে আদৌ বিস্মিত করেনি। এরকম ইনিংস ভবিষ্যতে মাঝেমধ্যেই ওর ব্যাট থেকে দেখতে চাই। পুরো দলই এমনটা চায়। দুরন্ত লড়াই করেও দলকে জেতাতে না পেরে হতাশ ব্রেথওয়েট। একইসঙ্গে এ ধরনের ইনিংস খেলতে পেরে তিনি খুশি বলে জানিয়েছেন ব্রেথওয়েট। তিনি বলেছেন, দলকে জেতাতে না পেরে আমি বিধ্বস্ত। কিন্তু এই পারফরম্যান্সের জন্য ভালোও লাগছে। শেষ উইকেটে ওশেন থমাসকে নিয়ে ৪১ রান যোগ করেন ব্রেথওয়েট।

সেরা শিরোনাম

IND vs NZ Live: মিচেলের অপরাজিত অর্ধশতরানে ২০ ওভার শেষে নিউজিল্য়ান্ডের স্কোর ১৯৮/৩
মিচেলের অপরাজিত অর্ধশতরানে ২০ ওভার শেষে নিউজিল্য়ান্ডের স্কোর ১৯৮/৩
Harry Kane: 'কঠোর পরিশ্রম ও সততার পুরস্কার', ব্যালন ডি'অর জয়ী 'বন্ধু' কেনকে বার্তা কোহলির
'কঠোর পরিশ্রম ও সততার পুরস্কার', ব্যালন ডি'অর জয়ী 'বন্ধু' কেনকে বার্তা কোহলির
IND vs NZ: দীর্ঘদিন মাঠের বাইরে, নিউজ়িল্যান্ড সিরিজ়পূর্বে কবে মাঠে ফিরছেন পন্থ, বুমরা? জানা গেল সম্ভাব্য দিনক্ষণ
দীর্ঘদিন মাঠের বাইরে, নিউজ়িল্যান্ড সিরিজ়পূর্বে কবে মাঠে ফিরছেন পন্থ, বুমরা? জানা গেল সম্ভাব্য দিনক্ষণ
IND vs NZ: বৈভবকে প্রমোশন দিতেই ভেঙে গেল সব রেকর্ড, ওয়েলিংটনে পাওয়াপ প্লেতে সর্বকালীন ইতিহাস গড়ল ভারত
IND vs NZ: বৈভবকে প্রমোশন দিতেই ভেঙে গেল সব রেকর্ড, ওয়েলিংটনে পাওয়াপ প্লেতে সর্বকালীন ইতিহাস গড়ল ভারত

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget