এক্সপ্লোর

চার ফাস্ট বোলার খেলাবে বাংলাদেশ? ভারতকে অফ-কাটারে ঘায়েল করতে চান মুস্তাফিজুর

বার্মিংহাম: দুবছর আগে তাঁর পেস আক্রমণের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল ভারতীয় বিখ্যাত ব্যাটিং লাইন আপ। এবার, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ইতিহাসের পুনরাবৃত্তি করতে চান বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম সেরা অস্ত্র মুস্তাফিজুর রহমান।

২০১৫ সালে ভারতের বাংলাদেশ সফরে, পরপর দুটি একদিনের ম্যাচে পাঁচ উইকেট নিয়ে খ্যাতির শিরোনামে চলে এসেছিলেন বাঁ-হাতি মুস্তাফিজুর।

দুদিন পরই ইংল্যান্ডের বার্মিংহামে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই দেশ। সেদিনও দুবছর আগের সেই বিধ্বংসী ফর্মের পুনরাবৃত্তি চান মুস্তাফিজুর।

চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত কাঙ্খিত ফর্মের ধারেকাছে পৌঁছতে পারেননি তিনি। তিন ম্যাচে পেয়েছেন মাত্র একটি উইকেট। যা নিয়ে মহা-গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বেশ চিন্তিত এই বোলার।

মুস্তাফিজুরের দাবি, ইংল্যান্ডের আবহাওয়ায় তাঁর সেরা অস্ত্র অফ-কাটার ঠিকমতো কার্যকর হচ্ছে না, যেমনটা উপ-মহাদেশীয় পিচে হয়। তিনি বলেন, এখানে ঠিকমতো হচ্ছে না। তবে, আমি চেষ্টা করছি।

মুস্তাফিজুরের এখন একটাই প্রার্থনা। ভারত ম্যাচের দিন যদি তাঁর অফ-কাটার কাজ দেয়। এর জন্য দুবছর আগের স্মৃতিকে আঁকড়ে তিনি নিজেকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন।

তিনি বলেন, ভারত ম্যাচের আগে সকলেই উদ্বুদ্ধ। আমি আশা করি, কিছু ভাল একটা হবে। আমি আমার সেরাটা উজাড় করে দেব সেদিন। আমরা সকলেই নিজেদের ক্ষমতায় বিশ্বাস করি।

এদিকে, সেমিফাইনালে সম্ভবত চার ফাস্ট বোলার খেলাতে পারে বাংলাদেশ। জানা গিয়েছে, ভারতের গভীর ও অভিজ্ঞ ব্যাটিং লাইন-আপের মোকাবিলা করতে—রুবেল হুসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মাশরাফি মর্তুজাকে খেলানোর চিন্তাভাবনা করছে।

এঁদের মধ্যে প্রথম তিনজন ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে বল করতে পারে। বাংলাদেশের পরিকল্পনা— এজবাস্টনে পেস বা গতি দিয়ে ভারতের ব্যাটিংয়ে ধস নামানো।

প্রসঙ্গত, গত ২ দিন ধরে এজবাস্টনে বৃষ্টি হচ্ছে। ফলে, আবহাওয়া ভীষণই স্যাঁতস্যাঁতে। পিচেও ভাল আদ্রতা রয়েছে। বৃহস্পতিবার এই পরিবেশের ফায়দা তোলার আশা করছে বাংলাদেশ।

বাংলাদেশের বোলিং কোচ তথা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বোলার কোর্টনি ওয়ালশ। মঙ্গলবার, তিনি মুস্তাফিজুরদের নিয়ে এক-ঘণ্টার বেশি সময় ব্যয় করেছেন নেটে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: কখনও দরপত্র চাওয়া হয়নি, CAB-র দাবি উড়িয়ে বললেন মাটি সরবরাহকারীরা, বাংলার ক্রিকেটে অস্বস্তি
কখনও দরপত্র চাওয়া হয়নি, CAB-র দাবি উড়িয়ে বললেন মাটি সরবরাহকারীরা, বাংলার ক্রিকেটে অস্বস্তি
Mountaineers Death: পাহাড় জয় করতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, উদ্ধার তিন পর্বতারোহীর দেহ, উদ্বিগ্ন পিয়ালি
পাহাড় জয় করতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি, উদ্ধার তিন পর্বতারোহীর দেহ, উদ্বিগ্ন পিয়ালি
Neeraj Chopra: কনকনে ঠান্ডা আর দামাল হাওয়াকে বশ করে নীরজের রুপো, জ্যাভলিনে চমক যশবীরের ব্রোঞ্জ
কনকনে ঠান্ডা আর দামাল হাওয়াকে বশ করে নীরজের রুপো, জ্যাভলিনে চমক যশবীরের ব্রোঞ্জ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget