এক্সপ্লোর

Cheteshwar Pujara: ঝোড়ো ব্যাটিংয়ে শতরান হাঁকিয়ে দুরন্ত মাইলফলক স্পর্শ করলেন পূজারা

Cheteshwar Pujara In List A: পূজারার দখলে ১৪টি শতরানের পাশাপাশি ৩১টি অর্ধশতরানও রয়েছে লিস্ট 'এ' ক্রিকেটে। চলতি রয়্যাল লন্ডন কাপেই তিনি সারের বিরুদ্ধে ক্রিকেটে কেরিয়ার সেরা ১৭৪ রান করেন।

হোভ: ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) দৌরাত্ম্য অব্যাহত। পূজারা সাসেক্সের (Sussex) হয়ে স্বপ্নের ফর্মে রয়েছেন বললেও কম বলা হয়। গতকালই তিনি মিডলসেক্সের বিরুদ্ধে এক অনবদ্য শতরান করেন, যা দেখে নেটপাড়ার হইচই পড়ে গিয়েছে।

এ মরসুমেই চার দিনের কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাজারের উপর রান করেছেন পূজারা। ৮ ম্যাচে সেঞ্চুরি করেছেন ৫টি, যার মধ্যে জোড়া ডাবল সেঞ্চুরি রয়েছে। টেস্ট বিশেষজ্ঞ পূজারার কাছে এমনটা আশা করাই যায়। তবে সাসেক্সের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে তিনি যে পারফরম্যান্স তা নামী সীমিত ওভারের ক্রিকেটারদের সঙ্গে তুলনাযোগ্যই। রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে আট ম্যাচে পূজারা এই নিয়ে তিনটি শতরান করে ফেললেন। এছাড়াও দুইটি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। মিডলসেক্সের বিরুদ্ধে তিনি ৯০ বলে ১৩২ রানের ইনিংস খেলেন।

মাইলফলক স্পর্শ

তাঁর ৯০ বলে ১৩২ রানের ইনিংস সাজানো ছিল ২০টি চার ও দুইটি ছক্কায়। এর জেরেই এক ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করলেন চেতেশ্বর পূজারার। লিস্ট 'এ' ক্রিকেটে পূজারা ৫০০০ রান পূর্ণ করেন মিডলসেক্সের বিরুদ্ধে ম্যাচেই। ভারতীয় ওয়ান ডে দলের আশাপাশেও না থাকলেও পূজারার লিস্ট 'এ'-তে রেকর্ড কিন্তু বেশ ভাল। তিনি ১১১ ম্যাচ (১০৯ ইনিংস) খেলে ৫৭.৪৮ গড়ে মোট ৫০৫৯ রান করেছেন। পূজারার দখলে ১৪টি শতরানের পাশাপাশি ৩১টি অর্ধশতরানও রয়েছে। চলতি রয়্যাল লন্ডন কাপেই তিনি সারের বিরুদ্ধে লিস্ট 'এ' ক্রিকেটে কেরিয়ার সেরা ১৭৪ রান করেন।

পাঠান-পূজারার খুনসুটি

 

 

পূজারার এই দুরন্ত ফর্মের সুবাদেই অনেক বিশেষজ্ঞ তাঁকে ভারতীয় সীমিত ওভারের দলে একবার দেখতে চাইছেন। এদের মধ্যে প্রাক্তন ক্রিকেটাররাও সামিল। ইরফান পাঠান যেমন মিডলসেক্সের বিরুদ্ধে পূজারার অসাধারণ ইনিংস দেখে তাঁকে খোঁচা দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ছুড়ে দেন, 'মতলবটা কী?' জবাবে পূজারাও লেখেন, 'মানসিকতা একেবারে মজবুত।' তবে হাসি মজার মাঝেও আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁকে ভারতীয় ওয়ান ডে দলে একবার সুযোগ দিয়ে পরখ করা যেতেই পারে। বিশেষত যেহেতু প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ চলাকালীনই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের সীমিত ওভার বিশেষজ্ঞদের অনেকই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন।

আরও পড়ুন: করোনা আক্রান্ত দ্রাবিড়, অন্তর্বর্তীকালীন কোচের নাম ঘোষণা করল বিসিসিআই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget