এক্সপ্লোর

এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স: সুনীল ছেত্রীর গোলে ৬৪ বছর পর মায়ানমারকে তাদের দেশে হারাল ভারত

ইয়াঙ্গন: ৬৪ বছর পর ফুটবল মাঠে মায়ানমারকে তাদেরই মাটিতে হারল ভারত। সুনীল ছেত্রীর একমাত্র গোলে মঙ্গলবার মায়ানমারকে হারিয়ে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা-পর্ব জয় দিয়ে শুরু করল ভারত।

শেষবার মায়ানমারে তেরঙা উড়েছিল ১৯৫৩ সালের অক্টোবর মাসে। সেবার একটি চার-দেশীয় প্রতিযোগিতায় মায়ানমারকে ৪-২ গোলে হারিয়েছিল ভারত। ম্যাচটি হয়েছিল রেঙ্গুনে (অধূনা ইয়াঙ্গন)। শেষবার ২০১৩ সালের মার্চ মাসে ২০১৪ এএফসি চ্যালেঞ্জ কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় মায়ানমার।

এদিন ম্যাচের প্রায় শেষ লগ্নে অধিনায়ক সুনীল ছেত্রী গোল করেন। তবে ম্যাচ ভারত জিতলেও, আগাগোড়া প্রাধান্য দেখিয়ে গিয়েছে মায়ানমারই। এক সময় ভারতের গোলে মুহূর্মুহূ আক্রমণ শানিয়েছে মায়ানমারের দল। এমনকী, ম্যাচের পর ভারতের জাতীয় দলের কোচ স্টিভেন কনস্টানটাইনও সেকথা স্বীকার করে নিয়েছেন।

‘এ’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে মায়ানমার। হোম-অ্যাওয়ে ভিত্তিতে প্রত্যেক গ্রুপের প্রত্যেক দল একে অপরের সঙ্গে খেলবে। ভারতের পরবর্তী ম্যাচ আগামী ১৩ জুন কিরঘিজস্তানের বিরুদ্ধে। গ্রুপের চতুর্থ দল মাকাও। প্রত্যেক গ্রুপ থেকে ২টি করে দল ২০১৯ সালের এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

সেরা শিরোনাম

Chinmay Sutar: ৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
Sourav Ganguly Biopic: খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
Bengal vs Services: ২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা
২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা
Indian Selection Committee: বাংলার হয়ে খেলা ক্রিকেটার আগরকরের পরিবর্তে হলেন প্রধান নির্বাচক, কমিটিতে পওয়ার
বাংলার হয়ে খেলা ক্রিকেটার আগরকরের পরিবর্তে হলেন প্রধান নির্বাচক, কমিটিতে পওয়ার

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget