এক্সপ্লোর

আইলিগে চার্চিলের কাছে হার লাল-হলুদের, স্টেডিয়ামে ভাঙচুর

বারাসত: মোহনবাগানের পর ইস্টবেঙ্গল। ফের চার্চিলের হাতে দুরমুশ। বারাসতের হোম ম্যাচে গোয়ার টিমের কাছে ২-১ গোলে হারল লাল হলুদ ব্রিগেড। ম্যাচের ৭ মিনিটের মাথায় উলফের গোলে এগিয়ে যায় চার্চিল। ব্যবধান বাড়ান চার্চিলের ক্রোমা। দ্বিতীয়ার্ধে লাল হলুদের একটিমাত্র গোল করেন ক্রিস পাইন। ম্যাচে রেফারিং নিয়ে অসন্তোষ ছিলই। সেই অশান্তির আগুনই ছড়িয়ে পড়ে গোটা স্টেডিয়ামে। ম্যাচ শেষে ফুটবলারেরা যখন ড্রেসিং রুমে ঢুকছেন, তখন রেফারি সন্তোষ কুমারের দিকে তেড়ে যান মর্গ্যানের সহকারী ও দলের ফিজিও হ্যাকেট। রেফারির সঙ্গে বাদানুবাদে জড়ান দলের আর-এক ফুটবলার রবিন সিংহও। রেফারিং নিয়ে অসন্তোষ ছড়ায় সমর্থকদের মধ্যেও। মিক্সড জোন অঞ্চলে শুরু হয় ভাঙচুর। লাল হলুদের এক কর্তা পরিস্থিতি সামাল দিতে ছুটে এলে, তাঁর সঙ্গে শুরু হয় সমর্থকদের উত্তপ্ত বাক্য-বিনিময়। বাদানুবাদ থেকে হাতাহাতি। অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। ফুটবলারেরা সামাল দিতে এলেও কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত ঘটনাস্থলে আসেন পুলিশ। গোটা ঘটনার জন্য বড় শাস্তির মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল। রেফারির দিকে তেড়ে যাওয়ার জন্য বড় শাস্তি হতে পারে হ্যাকেটের। আর, সমর্থকরা মিক্সড জোন ভাঙায় আর্থিক জরিমানা হতে পারে লাল হলুদের। হারের গ্লানি। তার উপর বারাসতে ভাঙচুরের ঘটনায় রীতিমত ব্যাকফুটে টিম ইস্টবেঙ্গল। দল খারাপ খেলেছে মেনে নিলেন লাল হলুদের হেডস্যারও। হারের জের। লিগ তালিকায় ২ নম্বরে নেমে এল টিম ইস্টবেঙ্গল। ১৩ ম্যাচ থেকে তাদের হাতে ২৭ পয়েন্ট। ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আইজল।

সেরা শিরোনাম

Messi Farewell Match: নীল-সাদা জার্সিতে বিদায়ের রাতেও উজ্জ্বল মেসি, গোল করে ও করিয়ে আর্জেন্তিনার জয়ের নায়ক
নীল-সাদা জার্সিতে বিদায়ের রাতেও উজ্জ্বল মেসি, গোল করে ও করিয়ে আর্জেন্তিনার জয়ের নায়ক
Sourav Ganguly: আইপিএলে দিল্লির কোচ সৌরভ, স্বার্থের সংঘাতের অভিযোগ গেল সুপ্রিম কোর্ট, ভারতীয় ক্রিকেট বোর্ডে
আইপিএলে দিল্লির কোচ সৌরভ, স্বার্থের সংঘাতের অভিযোগ গেল সুপ্রিম কোর্ট, ভারতীয় ক্রিকেট বোর্ডে
IND vs NZ: নেই যশপ্রীত বুমরা, চার বছর পর দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার, কিউয়ি সিরিজ়ের দল ঘোষণা করল ভারত
নেই যশপ্রীত বুমরা, চার বছর পর দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার, কিউয়ি সিরিজ়ের দল ঘোষণা করল ভারত
IND vs WI Live: লখনউয়ে শ্রেয়স-ঝড়, ভারতীয় অধিনায়কের দুরন্ত শতরানে ওয়েস্ট ইন্ডিজ়কে উড়িয়ে দিল ভারত
লখনউয়ে শ্রেয়স-ঝড়, ভারতীয় অধিনায়কের দুরন্ত শতরানে ওয়েস্ট ইন্ডিজ়কে উড়িয়ে দিল ভারত

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget