এক্সপ্লোর

স্বার্থ সংঘাতের অভিযোগ খারিজ, এডুলজির আপত্তি উড়িয়ে কোহলিদের কোচ নির্বাচনের দায়িত্ব কপিলদের কমিটিকেই

২২ অক্টোবর বোর্ডের নির্বাচন করার ব্যাপারে আশাবাদী সিওএ

নয়াদিল্লি: কপিল দেবের নেতৃত্বাধীন উপদেষ্টা কমিটির বিরুদ্ধে ওঠা স্বার্থ সংঘাতের অভিযোগ খারিজ করল বোর্ডের প্রশাসকদের কমিটি (সিওএ)। ভারতীয় দলের পরবর্তী কোচ নির্বাচনের দায়িত্বও দেওয়া হল কপিল-অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গস্বামীর তিন সদস্যের উপদেষ্টা কমিটিকে। কোচ বেছে নেওয়ার দায়িত্ব কি উপদেষ্টা কমিটির হাতে দেওয়া হয়েছে? সিওএ প্রধান বিনোদ রাই বলেছেন, 'আমরা খতিয়ে দেখেছি। সব ঠিক আছে। অল ক্লিয়ার।' যদিও সিওএ-র অন্যতম সদস্য ডায়ানা এডুলজি এই সিদ্ধান্ত নিয়ে জোরাল প্রশ্ন তুলেছেন। এথিক্স অফিসারের কাছে না পাঠিয়ে কীভাবে সিওএ উপদেষ্টা কমিটির বিরুদ্ধে ওঠা স্বার্থ সংঘাতের অভিযোগ খারিজ করে দিল, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এডুলজি সংবাদসংস্থাকে বলেন, 'ভোটাভুটিতে আমি ২-১ ভোটে হেরে যাই। আমি বলেছিলাম স্বার্থ সংঘাতের অভিযোগ এথিক্স অফিসার ডি কে জৈনের কাছে পাঠানো উচিত। বোর্ডের গঠনতন্ত্রে অ্যাড-হক কমিটির কথা উল্লেখ নেই। আমি আপত্তি জানিয়েছিলাম। কারও স্বার্থ সংঘাত আছে কি না দেখাটা সিওএ-র এক্তিয়ারের মধ্যে পড়ে না। এথিক্স অফিসারের দেখা উচিত। অ্যাড হক কমিটি কোচ বাছতে পারে না। আমি আমার আগের অবস্থানে অনড়।' প্রসঙ্গত, এর আগে ডব্লিউ ভি রামনকে মহিলা দলের কোচ বেছে নিয়েছিল কপিলদের কমিটি। যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন এডুলজি। বিশ্বকাপের পরই বিরাট কোহলিদের প্রধান কোচ রবি শাস্ত্রী, ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের চুক্তির মেয়াদ শেষ হয়। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য আপাতত সেই চুক্তির মেয়াদ ৪৫ দিন বাড়ানো হয়েছে। তারপরই বেছে নেওয়া হবে নতুন কোচ। যদিও শাস্ত্রীরই থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল। অধিনায়ক কোহলিও শাস্ত্রীকে কোচ হিসাবে চেয়ে জোরাল সওয়াল করেছেন। সোমবার নয়াদিল্লিতে সিওএ-র বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়েই আলোচনা হয়। ২২ অক্টোবর বোর্ডের নির্বাচন করার ব্যাপারে আশাবাদী সিওএ। রাই জানিয়েছেন, ২৬টি রাজ্য সংস্থা ইতিমধ্যেই লোঢার সমস্ত সুপারিশ মেনে নিয়েছে। তারা নির্বাচনী অফিসারও নিয়োগ করেছে। রাই আরও বলছেন, 'কোচ নিয়ে সিএসি (উপদেষ্টা কমিটি)-র সিদ্ধান্তই চূড়ান্ত।  অগাস্টের মাঝামাঝি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা? বিতর্কের মধ্যে মুখ খুললেন ফুটবলারের বাবা
স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা? বিতর্কের মধ্যে মুখ খুললেন ফুটবলারের বাবা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Assam News : একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Online Jewellery Shopping : অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
TMC Leader Arrested: একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Embed widget