এক্সপ্লোর

CWG 2022: হিটে দ্রুততম, সাঁতারের সেমিফাইনালে নটরাজ, পদকের স্বপ্ন দেখা শুরু

CWG 2022: সাঁতারে বড় চমক ভারতের শ্রীহরি নটরাজের (Srihari Nataraj)। একশো মিটার ব্যাকস্ট্রোকের সেমিফাইনালে উঠলেন ভারতীয় সাঁতারু।

বার্মিংহাম: সাঁতারে বড় চমক ভারতের শ্রীহরি নটরাজের (Srihari Nataraj)। একশো মিটার ব্যাকস্ট্রোকের সেমিফাইনালে উঠলেন ভারতীয় সাঁতারু। ৫৪.৬৮ সেকেন্ডে ১০০ মিটার সম্পূর্ণ করলেন নটরাজ। বেঙ্গালুরুর ২১ বছর বয়সী সাঁতারু নিজের হিটে সেরা সময় করলেন। সব মিলিয়ে হিটে পঞ্চম দ্রুততম নটরাজ।

তবে নিজের সেরা সময় করতে পারেননি নটরাজ। তাঁর সেরা সময় ৫৩.৭৭ সেকেন্ড। যা করতে পারলে হিটে সেরা হতেন। হিটে ৫৩.৯১ সেকেন্ড করে দ্রুততম হয়েছেন দক্ষিণ আফ্রিকার পিটার কোয়েৎজে।

তবে অভিজ্ঞ সজন প্রকাশ (Sajan Prakash) ও নবাগত কুশগ্রা রাওয়াত (Kushagra Rawat) সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ২৫.০১ সেকেন্ড সময় করে নিজের হিটে অষ্টম হয়েছেন প্রকাশ। সব হিট মিলিয়ে সেরা ১৬ সাঁতারু সেমিফাইনালে উঠেছেন। ৪০০ মিটার ফ্রি স্টাইলে ৩.৫৭.৪৫ সেকেন্ড সময় করে সকলের শেষে সাঁতার সম্পূর্ণ করে ছিটকে গিয়েছেন কুশগ্রা।

ক্রিকেটে হার

ইতিহাস তৈরির হাতছানি ছিল ভারতের সামনে। কমনওয়েলথ গেমসে মহিলাদেরে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর প্রথম ম্যাচেই জিতে মাঠ ছাড়ার সুযোগ ছিল হরমনপ্রীত কৌরদের সামনে। কিন্তু স্বপ্নপূরণ হল না। অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও শেষ পর্যন্ত হেরে গেলেন ভারতের মহিলারা। এক ওভার বাকি থাকতে সাত উইকেট হারিয়ে ভারতের রান পেরিয়ে গেল অস্ট্রেলিয়া।

রিংয়ে দাপট

কমনওয়েলথ গেমসে প্রথম দিনই বড় সাফল্য ভারতের। বক্সিংয়ে পাকিস্তানের প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন শিবা থাপা (Shiva Thapa)। পৌঁছে গেলেন প্রি কোয়ার্টার ফাইনালে।

কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022) বক্সিংয়ে ৬৩.৫ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা থাপা। প্রথম ম্যাচেই অবশ্য তাঁর সামনে ছিল কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ বক্সার সুলেমান বালোচ ধারে ও ভারে শিবার চেয়ে হয়তো অনেকটাই পিছিয়ে। কিন্তু হাজার হোক তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করছিলেন। আর ভারত-পাক মুখোমুখি সাক্ষাৎ মানেই, সে যে ক্ষেত্রেই হোক না কেন, শুরু হয়ে যায় স্নায়ুর লড়াই।

যে লড়াইয়ে অঙ্ক কষে প্রতিপক্ষকে ধরাশায়ী করলেন শিবা। শুরু থেকেই রিংয়ে দেখা গেল শিবার দাপট। প্রতিদ্বন্দ্বীকে কার্যত দাঁড়াতেই দেননি তিনি। ৫-০ ব্যবধানে উড়িয়ে দিলেন। লাইট ওয়েল্টার বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের ২৮ বছর বয়সী বক্সার। পাঁচবারের এশিয়া চ্যাম্পিয়ন বক্সারের সামনে কার্যত দাঁড়াতেই পারেননি বালোচ।

আরও পড়ুন: তীরে এসে ডুবল তরী, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে বাগে পেয়েও হারল ভারত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
Kolkata Football: বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...
বিদেশি ক্লাবগুলির ধাঁচে বাংলার তিন প্রধানও পর্যটনের সঙ্গে যু্ক্ত হবে? পর্যটনমন্ত্রী শঙ্কর বললেন...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget